রোজদিন ডেস্ক : দেশ এখন সংস্কার এক্সপ্রেসে চেপে ছুটছে বলে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি জানিয়েছেন। তাঁর দাবি, যাঁরা তাঁকে পছন্দ করেন না, তাঁরাও মেনেছে যে তাঁর সরকার প্রান্তিক মানুষদের জন্য কাজ করে। বৃহস্পতিবার
প্রধানমন্ত্রী এই সব কথা জানিয়ে আরও বলেন তাঁদের সরকার দেশের প্রতিটি মানুষের কাছে পৌঁছনোর চেষ্টা করছে। এই ঐতিহ্য জারি রাখা হবে।

ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে মুক্ত বাণিজ্য চুক্তির ফলে দেশের সব উৎপাদক উপকৃত হবে বলে তাঁর আশা। সংস্কার ও রূপান্তর তাঁদের নীতি বলে জানিয়ে আত্মবিশ্বাসী প্রধানমন্ত্রী বলেন, দেশ সংস্কার এক্সপ্রেসের সওয়ার হয়ে দীর্ঘদিনের সমস্যাগুলি থেকে বেরিয়ে দীর্ঘমেয়াদি সমাধানের দিকে এগোচ্ছে বলে দৃঢ়ভাবে জানান তিনি।

Be the first to comment