১০টা

Spread the love
  1. আনন্দপুরের অগ্নিকাণ্ডের ঘটনা নিয়ে শোকপ্রকাশ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সোশ্যাল মিডিয়ায় তিনি লিখেছেন, ‘ঘটনাটি অত্যন্ত মর্মান্তিক ও দুঃখজনক। যাঁরা তাঁদের প্রিয়জনকে হারিয়েছেন, তাঁদের প্রতি আমি সমবেদনা জানাই। প্রার্থনা করি, আহতরা দ্রুত আরোগ্য লাভ করুন।’ প্রধানমন্ত্রী জাতীয় ত্রাণ তহবিল থেকে প্রত্যেক মৃত ব্যক্তির নিকটাত্মীয়কে ২ লক্ষ টাকা করে এবং আহতদের ৫০,০০০ টাকা করে অর্থসাহায্য করার ঘোষণাও করেছেন প্রধানমন্ত্রী।
  2. আরব লিগের মহাসচিব আহমেদ আবুল গাইতের সঙ্গে বৈঠক করলেন বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর। পরে X পোস্টে তিনি লেখেন, ‘ভালো আলোচনা হয়েছে।’
  3. ভবানীপুর কেন্দ্রের SIR নিয়ে কালীঘাটে নিজের বাড়ির দলীয় কার্যালয়ে বৈঠক করেন মমতা বন্দ্যোপাধ্যায়। বৈঠকে ছিলেন ভবানীপুরের সমস্ত কাউন্সিলর ও বিএলএ ২-রা।
  4. কংগ্রেসের সঙ্গে তাঁর দূরত্ব ক্রমশ বাড়ছিল। পাশাপাশি ঘনিষ্ঠতা বাড়ছিল বিজেপির সঙ্গে। এই পরিস্থিতিতে রাহুল গান্ধী-সহ কংগ্রেস নেতৃত্বের সঙ্গে বৈঠক করলেন শশী থারুর। তার পরে বলে দিলেন, ‘আর কোনও সমস্যা নেই।’
  5. শনিবার বিকেল ৫টায় মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেবেন সুনেত্রা পাওয়ার। সূত্রের দাবি, তাঁকে এই পদ গ্রহণের জন্য এনসিপি নেতাদের পক্ষ থেকে যে প্রস্তাব তাঁকে দেওয়া হয়েছিল, তা তিনি গ্রহণ করেছেন ।
  6. সব সরকারি এবং বেসরকারি স্কুলে বিনামূল্যে পরিবেশবান্ধব স্যানিটারি ন্যাপকিন দিতে হবে ছাত্রীদের। ঐতিহাসিক রায় সুপ্রিম কোর্টের।
  7. আগামিকাল মালদা যাচ্ছেন ডেপুটি ইলেকশন কমিশনার সঞ্জয় কুমার। মালদা জেলা নিয়ে কমিশনের কাছে বিভিন্ন অভিযোগ জমা পড়েছিল এবং নথি আপলোডে ব্যাপক গড়মিলের অভিযোগ রয়েছে বলেই তিনি মালদা যাচ্ছেন বলে নির্বাচন কমিশন সূত্রে খবর।
  8. শিক্ষক-আধিকারিকদের ফেরত চেয়ে নির্বাচন কমিশন ও প্রশাসনকে চিঠি দিয়েছে মধ্যশিক্ষা পর্ষদ।
  9. রাজ্য পুলিশের নতুন DG হচ্ছেন পীষূষ পান্ডে। কলকাতার নতুন পুলিশ কমিশনার হচ্ছেন সুপ্রতীম সরকার।
  10. আত্মঘাতী রিয়েল এস্টেট সংস্থা ‘কনফিডেন্ট’ গ্রুপের প্রতিষ্ঠাতা তথা চেয়ারম্যান সিজে রয়। বৃহস্পতিবার বেঙ্গালুরুতে তাঁর নিজের অফিসেই নিজেকে গুলি করে আত্মহত্যা করেছেন বলে জানিয়েছে পুলিশ।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*