রোজদিন ডেস্ক : রাজ্য প্রশাসনে একাধিক গুরুত্বপূর্ণ দফতরে রদবদল হল। সর্বশিক্ষা ও গ্রন্থাগার দফতরের সচিব রাজেশ কুমার অবসর গ্রহণ করছেন। তাঁর জায়গায় ওই দফতরের দায়িত্ব দেওয়া হচ্ছে শিক্ষা সচিব বিনোদ কুমারকে। এই দায়িত্ব তিনি অতিরিক্ত ভাবে সামলাবেন। বন দফতরের অতিরিক্ত মুখ্য সচিব পদে নিযুক্ত হলেন মণীশ জৈন। তিনি এতদিন সেচ দফতরের সচিব হিসেবে দায়িত্ব পালন করছিলেন। সেচ দফতরের দায়িত্ব এবার দেওয়া হয়েছে কৃষ্ণ গুপ্তাকে। তিনি বর্তমানে সমবায় দফতরের দায়িত্বে রয়েছেন এবং তার সঙ্গেই সেচ দপ্তরের অতিরিক্ত দায়িত্ব সামলাবেন।এ ছাড়াও অনগ্রসর কল্যাণ দফতরের সচিব সঞ্জয় বনশলকে অতিরিক্ত দায়িত্ব দেওয়া হয়েছে জলসম্পদ দফতরের। ফলে তিনি একই সঙ্গে দুই দফতরের কাজ দেখভাল করবেন। এই সংক্রান্ত নির্দেশিকা শুক্রবার জারি করেছে কর্মিবর্গ ও প্রশাসনিক সংস্কার দফতর।

Be the first to comment