রাজ্য পুলিশের নতুন ডিজি পীযূষ পান্ডে, কলকাতার নয়া সিপি সুপ্রতিম সরকার

Spread the love

রোজদিন ডেস্ক : রাজ্য পুলিশের ডিজি নিয়োগ নিয়ে টানাপড়েন শেষ। রাজীব কুমারের মেয়াদ শেষ হওয়ার আগেই রাজ্যের নতুন ভারপ্রাপ্ত ডিজি হিসেবে আইপিএস পীযূষ পান্ডের নাম চূড়ান্ত করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

রাজীব কুমারের মেয়াদ শেষ হচ্ছে ৩১ জানুয়ারি। তার আগেই রাজ্য পুলিশের শীর্ষপদে দায়িত্ব বণ্টনের সিদ্ধান্ত নিল প্রশাসন। পীযূষ পান্ডেকে ভারপ্রাপ্ত ডিজি করার পাশাপাশি রাজ্য পুলিশের একাধিক গুরুত্বপূর্ণ পদে রদবদল করা হয়েছে।

কলকাতা পুলিশ কমিশনার হিসেবে দায়িত্ব দেওয়া হল সুপ্রতিম সরকারকে। এডিজি আইনশৃঙ্খলা পদে দায়িত্ব পেলেন বিনীত গোয়েল। পীযূষ পান্ডের ছেড়ে আসা ডিরেক্টর সিকিউরিটি পদে গেলেন কলকাতার বর্তমান সিপি মনোজ ভার্মা। রাজ্য পুলিশের স্পেশাল টাস্ক ফোর্সের এডিজি হলেন জাভেদ শামিম। রাজ্য পুলিশের শীর্ষস্তরে এই রদবদলকে আসন্ন সময়ের আইনশৃঙ্খলা পরিস্থিতি ও প্রশাসনিক সমন্বয়ের দিক থেকে গুরুত্বপূর্ণ বলে মনে করছে প্রশাসনিক মহল। বিশেষ করে ভোটের আগে রাজ্য পুলিশ প্রশাসনে এই পরিবর্তন বেশ তাৎপর্যপূর্ণ।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*