আনন্দপুর, মিছিল করে মুখ্যমন্ত্রীকে তোপ শুভেন্দু অধিকারীর

Spread the love

রোজদিন ডেস্ক : বিরোধী নেতা শুভেন্দু অধিকারী আজ মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির ছবি নিয়ে আনন্দপুর কান্ডে বিশাল মিছিলের নেতৃত্ব দেন। মুখ্যমন্ত্রীর সঙ্গে ওয়াও মোমোর মালিকের স্পেন যাত্রার ছবি দিয়ে প্রশ্ন তোলেন, কেন এত বড় অগ্নিকান্ডের পরেও ওঁকে গ্রেফতার করা হচ্ছে না? এই মর্মান্তিক ঘটনার পর মুখ্যমন্ত্রীর গলায় গামছা দিয়ে ক্ষতিগ্রস্তদের কাছে ক্ষমা চাওয়া উচিত বলে তিনি তোপ দাগেন।
রাজ্যপাল সি ভি আনন্দ বোস আজ আনন্দপুরে গেছিলেন। এই বিষয়ে
শুভেন্দু অধিকারী বলেন, রাজ্যপাল সব জায়গায় যান। সঠিক পরামর্শ দেন। কিন্তু মুখ্যমন্ত্রী কোথায়? দমকল মন্ত্রীকেও তুলোধুনো করেন তিনি।
পরে পাঁচজনের এক প্রতিনিধি দল নরেন্দ্রপুর থানায় স্মারকলিপি দেন।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*