রোজদিন ডেস্ক : ভাইপোকে মুখ্যমন্ত্রী করবেন বলে “মমতাজি” র চোখে ছানি পড়েছে। এমন ভাবেই মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে তীব্র কটাক্ষ করলেন স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহ। আজ ব্যারাকপুরে কর্মী সভায় মুখ্যমন্ত্রীর উদ্দেশ্যে একের পর এক আক্রমণ শানিয়ে তিনি বলেন, এখানে হাজার কোটি টাকার দুর্নীতি হয়েছে। সবেতেই দুর্নীতি! মমতাজির শাসনে দুর্নীতিকে প্রতিষ্ঠান করে ফেলেছে! শিক্ষক নিয়োগ, পুরসভা নিয়োগ, গরু পাচার, একশো দিনের কাজ, প্রধানমন্ত্রী আবাসের কাজ, সব কিছুতেই দুর্নীতি!! “মমতাজি, আপনার চোখে পড়ে না!! ভাইপোকে মুখ্যমন্ত্রী করবেন বলে আপনার চোখে ছানি পড়েছে!! বাংলার মানুষ ছানির অস্ত্রোপচার করে দেবে। আপনার চোখে সব পড়ে যাবে।”

Be the first to comment