- কিংবদন্তি চিত্রপরিচালক ঋত্বিক ঘটকের প্রয়াণ দিবসে শ্রদ্ধা মুখ্যমন্ত্রীর। সোশ্যাল মিডিয়ায় উল্লেখ করলেন তাঁর সম্মানে রাজ্য সরকারের কাজ ও মেট্রোরেল স্টেশনের নামকরণের প্রসঙ্গও।
- নাইটেঙ্গল অফ ইন্ডিয়া লতা মঙ্গেশকর ও বিশিষ্ট গণিতজ্ঞ কেশবচন্দ্র নাগের মৃত্যুবার্ষিকীতে শ্রদ্ধা মুখ্যমন্ত্রীর।
- বাজেটে ৫০০ টাকা বাড়ল লক্ষ্মীর ভাণ্ডার, রাজ্য জুড়ে আজও চলছে মহিলাদের সেলিব্রেশন।
- বাড়ল লক্ষ্মীর ভাণ্ডার, মুখ্যমন্ত্রীকে প্রশংসায় ভরিয়ে দিলেন বাংলার মেয়েরা।
- বারুইপুরে টেলি অ্যাকাডেমি ঘিরে গড়ে তোলা হবে সংস্কৃতি শহর, বাজেটে ঘোষণা চন্দ্রিমা ভট্টাচার্যের।
- জনমুখী বাজেট, বলেছেন মুখ্যমন্ত্রী। শুক্রবার জনমুখী বাজেট নিয়ে রাজ্যজুড়ে প্রচারে তৃণমূল। জেলায় জেলায় সাংবাদিক বৈঠক করবে দলীয় নেতারা।
- বহু বকেয়া এখনও দেওয়া হয়নি। কর্মবিরতির কারণে চলছে নির্যাতন ও হয়রানি, প্রতিবাদে শুক্রবার ফের স্বাস্থ্য ভবন অভিযান আশা কর্মীদের।
- দক্ষিণ ২৪ পরগনায় বাসন্তীতে তৃণমূলের দুই গোষ্ঠীর সংঘর্ষে সকাল থেকে উত্তপ্ত এলাকা। ইটবৃষ্টিতে জখম দুই পক্ষের কমপক্ষে ২০ জন।
- ঢাকুরিয়ার কাঁকুলিয়া রোডে গন্ডগোলের ঘটনায় গ্রেফতার আরও এক। নাম শম্ভু শিকারী। এখনও অধরা মূল অভিযুক্ত সোনা পাপ্পু।
- মার্কিন নাগরিকদের অবিলম্বে ইরান ছাড়ার পরামর্শ ওয়াশিংটনের, ঘনাচ্ছে যুদ্ধের আশঙ্কা।
- ঘরছাড়াদের ফেরাতে হবে, শপথ নিয়ে বললেন মণিপুরের নতুন মুখ্যমন্ত্রী।
- পশ্চিমী ঝঞ্ঝার প্রভাব দুর্বল হতেই বাড়ছে শীত। বাড়ছে। সপ্তাহ শেষে আরও একটু কমবে তাপমাত্রা। উইক এন্ডে ১৪ ডিগ্রি সেলসিয়াসে নামতে পারে কলকাতার তাপমাত্রা।

Be the first to comment