- বাংলা তথা ভারতের প্রখ্যাত চিত্রশিল্পী বিনোদবিহারী মুখোপাধ্যায়ের জন্মবার্ষিকীতে শ্রদ্ধা জানালেন মুখ্যমন্ত্রী।
- মেঘালয়ে খনি দুর্ঘটনায় শ্রমিকদের মৃত্যু নিয়ে বিজেপি জোট সরকারকে তোপ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের।
- আজ শনিবারই শেষ হচ্ছে রাজ্য বিধানসভার চলতি বাজেট অধিবেশন।
- হাওড়া পুরসভার ওয়ার্ড সংখ্যা ৫০ থেকে বেড়ে হচ্ছে ৬৬, আজই বিল পেশ বিধানসভায়।
- নতুন বিশ্ববিদ্যালয় পাচ্ছে মুর্শিদাবাদ। নাম হাজারদুয়ারি বিশ্ববিদ্যালয়, আজ বিল বিধানসভায়।
- রাজ্যে এসআইআর শুনানি শেষ হচ্ছে আজ। এখনও বাকি ২২ লক্ষের শুনানি।
- বাকি আছে শুনানি, কয়েকটি জেলায় বাড়তে পারে শুনানি পর্বের মেয়াদ।
- নির্ধারিত ১৪ ফেব্রুয়ারিতেই প্রকাশিত হবে নাকি পিছিয়ে যাবে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের দিন? এখনও স্পষ্ট নয়।
- ইআরও, এইআরও, বিএলওদের বকেয়া সাম্মানিক অবিলম্বে মিটিয়ে দেওয়ার অনুরোধ জানিয়ে মুখ্যসচিবকে চিঠি নির্বাচন কমিশনের।
- পাক্কা ১৩ দিন পর ১৪ ডিগ্রি সেলসিয়াসের ঘরে নামল শহর কলকাতার তাপমাত্রা। চলবে আরও কয়েকদিন। সোমবার থেকে পরিবর্তন।
- একদিনেই করা সম্ভব রাজ্য বিধানসভার ভোট। জানাতে চলেছে সিইও দফতর। চূড়ান্ত সিদ্ধান্ত কমিশনের হাতেই।
- অবশেষে আমেরিকায় ভারতীয় পণ্যে অতিরিক্ত ২৫ শতাংশ শুল্ক প্রত্যাহার নিয়ে নির্দেশনামায় স্বাক্ষর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের। ট্রাম্পকে ধন্যবাদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির।

Be the first to comment