রোজদিন ডেস্ক : আজ, ৭ ফেব্রুয়ারি শনিবার।পূর্ব ঘোষণা মতো এসআইআর শুনানি পর্বের শেষদিন। তবে এখনও বেশ কিছু জেলায় শেষ হয়নি শুনানি। এই অবস্থায় উত্তর কলকাতা, মালদা এবং দক্ষিণ ২৪ পরগনায় সময়সীমা বৃদ্ধির আবেদন জমা পড়েছে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের অফিসে। নির্বাচন কমিশনকে বিষয়টি জানানোর সিদ্ধান্ত নিয়েছে রাজ্য নির্বাচন কমিশন। নয়াদিল্লিতে চিঠি পাঠাচ্ছেন সিইও মনোজ আগরওয়াল। রাজ্যের অন্য কোনও জেলার শুনানির সময়সীমা বৃদ্ধি করার আবেদন না আসায় আজই শেষ হবে শুনানি পর্ব। এর আগে উত্তরপ্রদেশে শুনানির সময়সীমা বৃদ্ধি করা হয়েছে। এই আবহে বাংলার তিন জায়গায় এসআইআর শুনানির জন্য সময়সীমা বৃদ্ধি করতে পারে নির্বাচন কমিশন। রিপোর্ট অনুযায়ী, ১ কোটি ৫১ লক্ষ ভোটারের কাছে শুনানির নোটিস পাঠানো হয়েছিল। কিন্তু গত ৫ ফেব্রুয়ারি পর্যন্ত প্রায় পাঁচ লক্ষ ভোটার শুনানি কেন্দ্রে পৌঁছতে পারেননি। শেষ দিনে এই ভোটাররা শুনানি কেন্দ্রে না যান, তাহলে তাঁদের নাম বাদ পড়বে ভোটার তালিকা থেকে।

Be the first to comment