রোজদিন ডেস্ক : বৃহন্মুবাই পুর নিগম (বিএমসি) এবার মহিলা মেয়র পেতে চলেছে! আজ বিজেপির মহায়ুতি জোটের পক্ষে মেয়র পদে রিতু তাওদের নাম ঘোষণা করা হয়। শিবসেনার পক্ষে ডেপুটি মেয়র পদে সঞ্জয় শঙ্কর ঘাদির নাম প্রস্তাব করা হয়েছে।
বিএমসি-র ১৩২ নম্বর ওয়ার্ডে জয়ী হন রিতু ওয়াদে। দলের উজ্জ্বল মুখ রিতুকেই এবার বিজেপি মেয়র পদপ্রার্থী করেছে। সারা দেশে সব থেকে ধনী এই পুর নিগমে একক বড় দল হিসাবে জিতেছে বিজেপি।
অন্যদিকে ডেপুটি মেয়র হিসাবে শিবসেনার প্রার্থী সঞ্জয় শঙ্কর ঘাদি ৫ নম্বর ওয়ার্ডে জয়ী হয়েছেন। তিনি আগে শিবসেনার (ইউবিটি) তে ছিলেন,পরে একনাথ শিন্ডের শিবসেনায় যোগ দেন। তিনি ১৫ মাস এই পদে থাকবেন বলে প্রকাশ, দল চার জনকে ঘুরিয়ে ঘুরিয়ে এই পদে নিযুক্ত করার কথা ভাবছে।
২২৭ সদস্যর বিএমসি-তে বিজেপি এককভাবে ৮৯টি আসন পেয়েছে। শিবসেনা পেয়েছে ২৯টি আসন।
অন্যদিকে ২৫ বছর ধরে এই পুরনিগমের নিয়ন্ত্রণ ছিল শিবসেনার (ইউবিটি), এবার তারা ৬৫টি ও কংগ্রেস ২৪ টি আসন পেয়েছে।
দেশের সব থেকে ধনী এই পুর নিগমের নির্বাচন নিয়ে সারা দেশেই কৌতুহল ছিল।

Be the first to comment