শারীরিক অসুস্থতার কারণে ব্লক উপস্বাস্থ্য কেন্দ্রে বসেই মাধ্যমিক পরীক্ষা দিচ্ছে এক স্কুলছাত্রী

Spread the love

ঘটনাটি নদিয়া শান্তিপুর থানার ফুলিয়ায়, জানা যায় এক মাধ্যমিক পরীক্ষার্থী শারীরিক অসুস্থতার কারণে ব্লক উপস্বাস্থ্য কেন্দ্রে বসেই মাধ্যমিক পরীক্ষা দিচ্ছেন। ২রা ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া মাধ্যমিক পরীক্ষার মধ্যেই অসুস্থ হয়ে পড়ে পরীক্ষার্থী মহিমা চৌধুরী। সে ফুলিয়া বালিকা বিদ্যালয়ের ছাত্রী হলেও মাধ্যমিক পরীক্ষায় বসেছে ফুলিয়া শিক্ষানিকেতন স্কুল থেকে।

স্কুল সূত্রে জানা যায়, ৩রা ফেব্রুয়ারি পরীক্ষা দিতে গিয়ে হঠাৎ অসুস্থ হয়ে পড়ে মহিমা। তখনই পরীক্ষা কেন্দ্রেই প্রাথমিক চিকিৎসার ব্যবস্থা করা হয় এবং সেখানেই সে পরীক্ষা দেয়। তবে শারীরিক অবস্থার উন্নতি না হওয়ায় ৪ঠা ফেব্রুয়ারি তাকে ফুলিয়া ব্লক প্রাথমিক উপস্বাস্থ্য কেন্দ্রে ভর্তি করা হয়। ৪ ও ৫ তারিখ পরীক্ষা না থাকলেও ৬ তারিখ পুনরায় পরীক্ষা থাকায় স্কুল কর্তৃপক্ষ বিশেষ উদ্যোগ নেয়। প্রশাসনের কড়া নিরাপত্তা ও নজরদারির মধ্য দিয়ে স্বাস্থ্য কেন্দ্রেই পরীক্ষার ব্যবস্থা করা হয়। শারীরিক দুর্বলতার কারণে গতকাল পর, আজও মহিমাকে হাসপাতালের বেডে বসেই পরীক্ষা দিতে হচ্ছে। ফুলিয়া শিক্ষানিকেতনের ভারপ্রাপ্ত আধিকারিক সুরেশ বাঘচি জানান, “ছাত্রীটির শারীরিক অবস্থা বিবেচনা করেই সমস্ত নিয়ম মেনে ফুলিয়া ব্লক স্বাস্থ্য কেন্দ্রে পরীক্ষার ব্যবস্থা করা হয়েছে।” অন্যদিকে ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রের আধিকারিক পূজা মৈত্র জানিয়েছেন, চৌঠা ফেব্রুয়ারি এখানে ভর্তি হয়েছেন তবে সব রকম চিকিৎসার পরিষেবার পাশাপাশি ছাত্রীটির নজর রাখা হচ্ছে।

ছবি : কাজল বসাক

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*