রোজদিন ডেস্ক : নতুন বছরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির প্রথম গন্তব্য মালয়েশিয়া। আজ ওই দেশের রাজধানী কুয়ালামাপুরে তিনি বলেন, বিশ্বে উন্নয়নের ক্ষেত্রে ভারতকে এক বিশ্বাস যোগ্য অংশীদারি হিসাবে দেখা হচ্ছে।
তাঁর এই সফরকালে নিরাপত্তা ও প্রতিরক্ষা ক্ষেত্রে বেশ কিছু গুরুত্বপূর্ণ চুক্তি হতে পারে বলে জানা যায়।

আজ দুদিনের মালয়েশিয়া সফরে গেছেন প্রধানমন্ত্রী। সমাজ মাধ্যমে তিনি বলেন, ওই দেশের প্রধানমন্ত্রী আনওয়ার ইব্রাহিমের আমন্ত্রণে তিনি আজ মালয়েশিয়া যাচ্ছেন। দুই দেশের মধ্যে যে ঐতিহাসিক সম্পর্ক আছে, সাম্প্রতিক বছরগুলিতে তা আরও এগিয়েছে। প্রায় ৩০ লক্ষ ভারতীয় ওই দেশে থাকেন।

আজ তাঁকে বিমানবন্দরে স্বাগত জানান প্রধানমন্ত্রী আনওয়ার ইব্রাহিম। একই
গাড়িতে তাঁরা সেখানে বসবাসকারী ভারতীয়দের অনুষ্ঠানে যান। কয়েকশো বছর ধরে তামিলরা ওখানে বাস করছেন দেখে উচ্ছ্বাস ব্যক্ত করেন তিনি।

Be the first to comment