শুনানিতে গ্রাহ্য হবে ডোমিসাইল সার্টিফিকেট, জানিয়ে দিল নির্বাচন কমিশন

Spread the love

রোজদিন ডেস্ক : এসআইআর শুনানির নথি হিসেবে স্থায়ী বাসিন্দা শংসাপত্র গ্রহণযোগ্য কিনা তা নিয়ে জটিলতা কাটল। এ নিয়ে অবস্থান স্পষ্ট করে নির্বাচন কমিশন জানিয়ে দিয়েছে, নির্দিষ্ট নিয়ম মেনে জেলাশাসক বা সমতুল কর্তৃপক্ষ ও মহকুমা শাসকদের দেওয়া স্থায়ী বাসিন্দার শংসাপত্র ভোটার তালিকা সংশোধনের ক্ষেত্রে গ্রহণযোগ্য নথি হিসেবে গ্রাহ্য হবে।

রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিককে পাঠানো এক চিঠিতে কমিশন জানিয়েছে, বিশেষ নিবিড় সংশোধনী নির্দেশিকা অনুযায়ী স্থায়ী বাসিন্দার শংসাপত্র গ্রহণযোগ্য নথির তালিকায় রয়েছে। তবে জেলাশাসক, অতিরিক্ত জেলাশাসক, মহকুমাশাসক বা কলকাতার ক্ষেত্রে কালেক্টরেট মাধ্যমে জারি করা নথিই ইআরও ও এইআরওদের গ্রহণ করতে হবে। অন্য কারও থেকে নেওয়া নথি গ্রহণযোগ্য হবে না বলেও সাফ জানিয়ে দিয়েছে কমিশন। অবিলম্বে কঠোর ভাবে এই নির্দেশ কার্যকরি করতে বলেছে নির্বাচন কমিশন।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*