- মালয়েশিয়াতেও চালু হবে ইউপিআই, কুয়ালালামপুরে প্রবাসী ভারতীয় নিয়ে সভায় ঘোষণা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর।
- ছত্তিসগড়ের গাড়িয়াবান্দে মাওবাদী অধ্যুষিত এলাকায় তল্লাশি অভিযান চালিয়ে আগ্নেয়াস্ত্র তৈরির সরঞ্জাম উদ্ধার করল নিরাপত্তারক্ষী বাহিনী।
- বিজেপি নেত্রী ঋতু তাউড়ে হতে পারেন মুম্বইয়ের নতুন মেয়র। ডেপুটি মেয়র হতে পারেন শিবসেনার সদস্য সঞ্জয় শঙ্কর ঘাদি।
- দিল্লিতে জল বোর্ডের কাছে ১৫ ফুট গর্তে পড়ে যুবক কমল ধিয়ানির মৃত্যুর ঘটনায় জল বোর্ডের এক ঠিকাদারকে গ্রেপ্তার করল পুলিশ। আগেই জল বোর্ডের তিন ইঞ্জিনিয়ারকে সাসপেন্ড করা হয়েছিল।
- উত্তর ২৪ পরগনা জেলার বাদুড়িয়ায় বিডিও অফিসে তাণ্ডবের অভিযোগ উঠল তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে। ঘটনায় জেলা নির্বাচনী আধিকারিকের কাছ থেকে রিপোর্ট চেয়ে পাঠাল নির্বাচন কমিশন।
- গোপন সূত্রে খবর পেয়ে, চাপড়া থানার বানিয়াখরি এলাকায় অভিযান চালিয়ে আগ্নেয়াস্ত্র-সহ তপন বালা-কে গ্রেপ্তার করা হয়েছে।
- শনিবার রেজিনগর থানার কাশীপুর গ্রামে জনসভায় গিয়েছিলেন মন্ত্রী। সেখানেই তাঁর কনভয়ের একটি গাড়ি এক বছর সাতের নাবালককে ধাক্কা দেয়। ঘটনায় গুরুতর আহত হয় ওই নাবালক। তাকে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাঁকে মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজে স্থানান্তরিত করা হয়।
- মাধ্যমিক চলাকালীন স্কুল পরিদর্শককে মারধর করার অভিযোগ উঠেছিল পূর্ব বর্ধমান জেলার জামালপুরের আঝাপুর হাইস্কুলের শিক্ষক ও শিক্ষাকর্মীদের বিরুদ্ধে। শনিবার ওই স্কুল পরিদর্শন করলেন পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের চেয়ারম্যান রামানুজ গঙ্গোপাধ্যায়।
- মেঘালয়ের পূর্ব জয়ন্তিয়া পাহাড়ের কয়লাখনিতে বিস্ফোরণের ঘটনায় উদ্ধার হলো আরও ২ জনের দেহ। এই নিয়ে ওই ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে হলো ২৭।
- রাশিয়া এবং ইউক্রেনের মধ্যে চলা যুদ্ধ বন্ধ করার জন্য ডেডলাইন বেঁধে দিলেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ২০২৬ সালের জুন মাসের মধ্যে শান্তিচুক্তিতে পৌঁছনোর সময়সীমা বেঁধে দিয়েছেন।

Be the first to comment