- আজ মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকে যোগ দেওয়ার কথা রয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির। বাণিজ্য, বিনিয়োগ এবং প্রতিরক্ষা সংক্রান্ত বিষয় নিয়ে আলোচনা করতে পারেন তাঁরা।
- আজ মাওবাদী দমন অভিযান নিয়ে পর্যালোচনা বৈঠক করবেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। ২০২৬-এর ৩১ মার্চের মধ্যে দেশ থেকে মাওবাদীদের মুছে দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন শাহ। সেই লক্ষ্যে কতদূর সাফল্য মিলল সেই নিয়েই বৈঠক করবেন তিনি।
- ভোটার তালিকা সংশোধন, শুনানি এবং আপত্তি নিষ্পত্তির কাজের জন্য জাতীয় নির্বাচন কমিশনের কাছে আরও এক সপ্তাহ সময় চাইলেন রাজ্যের সিইও মনোজ আগরওয়াল। নির্বাচন কমিশন এই বিষয়ে এখনও পর্যন্ত কিছু জানায়নি।
- গত দু’দিনে ১৮ বার কাঁপল সিকিম। বৃহস্পতিবার মধ্যরাত থেকে শনিবার পর্যন্ত বিক্ষিপ্ত কিন্তু ধারাবাহিক ভাবে কাঁপছে সিকিম। যার প্রভাব পড়েছে বাংলাতেও।
- কুলতলির চুপড়িঝাড়া গ্রাম পঞ্চায়েতের সিকিরহাট এলাকা বিজেপি এবং তৃণমূলের মধ্যে সংঘর্ষ। ঘটনাটি ঘটেছে শনিবার।
- রবিবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৪.৫ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ২.৪ ডিগ্রি সেলসিয়াস কম এবং শনিবার শহরের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৬.২ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ২.১ ডিগ্রি সেলসিয়াস কম।
- শুরু হচ্ছে ভারতীয় কর্পোরেট প্রিমিয়ার লিগ। আজ নয়াদল্লির দ্বারকায় ট্রফি এবং জার্সি উন্মোচন অনুষ্ঠান হবে। উপস্থিত থাকবেন সৌরভ গঙ্গোপাধ্যায়।
- আজ টি-টোয়েন্টি বিশ্বকাপে অভিযান শুরু করছে ইংল্যান্ড, নিউ জ়িল্যান্ড ও শ্রীলঙ্কা। ভারতীয় সময় সকাল ১১টায় আফগানিস্তানের মুখোমুখি হবে নিউ জ়িল্যান্ড। দুপুর ৩টেয় ইংল্যান্ডের ম্যাচ। নেপালের বিরুদ্ধে যাত্রা শুরু করবেন হ্যারি ব্রুকরা। আর এক আয়োজক দেশ শ্রীলঙ্কা নামবে আয়ারল্যান্ডের বিরুদ্ধে। ম্যাচ শুরু হবে সন্ধে ৭টায়।
- ওয়াশিংটন পোস্ট সংবাদ সংস্থায় কর্মরত ৩০০ জনকে ছাঁটাই করা হয়েছিল। শনিবার ইস্তফা দিলেন ওয়াশিংটন পোস্টের পাবলিশার এবং সিইও উইল লুইস।
- ১২ ফেব্রুয়ারির নির্বাচনের পরে জাতীয় ঐক্য সরকার গঠনে জামায়াতে ইসলামির প্রস্তাব নাকচ করে দিলেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। তিনি দৃঢ়তার সঙ্গে জানিয়েছেন, বিএনপি একক ভাবেই সরকার গড়বে বলে তিনি আত্মবিশ্বাসী।

Be the first to comment