মাঘের শেষে ফিরল শীত, মঙ্গলবার পর্যন্ত থাকবে ঠাণ্ডার আমেজ

Spread the love

রোজদিন ডেস্ক : মাঘের শেষে রাজ্যে ফিরল শীতের আমেজ। পশ্চিমী ঝঞ্ঝা কাটতেই ছন্দে ফিরলো উত্তরের হাওয়া। দিন ও রাতের তাপমাত্রা স্বাভাবিকের নিচে। টানা দু’দিন ১৪ ডিগ্রির ঘরে কলকাতার তাপমাত্রা। রবিবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১৪.৫ ডিগ্রি সেলসিয়াস। জেলায় ১০ থেকে ১২ ডিগ্রিতে ঘোরাফেরা করছে। মঙ্গলবার পর্যন্ত তাপমাত্রায় বড়সড় বদলের সম্ভাবনা নেই, বলছে হাওয়া অফিস। আগামী দু’দিন সকালে হালকা শিশির কিংবা কুয়াশার সম্ভাবনা। উত্তরবঙ্গের আবহাওয়ার কোনও পরিবর্তন নেই। তবে রবিবারের পর থেকে ফের বাড়তে শুরু করবে তাপমাত্রা। আবহাওয়াবিদরা বলছেন, উত্তর ও দক্ষিণবঙ্গের একাধিক জেলায় তাপমাত্রা অন্তত দুই ডিগ্রি পর্যন্ত নামতে পারে। ফলে কলকাতায় ফের ১৩ ডিগ্রির ঘরে নামতে পারে। দক্ষিণের অন্য জেলাতেও তাপমাত্রা কম থাকবে। সঙ্গে রয়েছে কুয়াশার পূর্বাভাস। দক্ষিণবঙ্গের সব জেলাতেই শুষ্ক আবহাওয়া। আগামী ৭ দিনে বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। উত্তরবঙ্গেও শীতের দাপট ফের বাড়তে পারে। দার্জিলিংয়ে সর্বনিম্ন তাপমাত্রা নামতে পারে ৩ ডিগ্রিতে।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*