রোজদিন ডেস্ক :
বিধানসভা নির্বাচনের আগে ফের কামতাপুর রাজ্য গঠনের দাবি উঠেছে। আগামী ১৫ ফেব্রুয়ারি রেল রোকোর ডাক দিয়েছে কামতাপুর স্টেট ডিমান্ড কাউন্সিল। শনিবার শিলিগুড়িতে সাংবাদিক বৈঠক করে বিজেপিকে হুঁশিয়ারি দিয়েছেন তাঁরা। সংগঠনের সভাপতি রঞ্জিত সিংহের দাবি, তাঁরা বহুদিন ধরেই বিহারের কিছু অংশ নিয়ে উত্তরবঙ্গে পৃথক কামতাপুর রাজ্য গঠনের দাবি জানাচ্ছেন। কামতাপুর ভাষার স্বীকৃতিও দাবি করেন তাঁরা। বলেন, এই সব নিয়ে রাজ্যের কিছু করার নেই। কেন্দ্রর কাছেই এই সব দাবি জানাচ্ছেন। বিধানসভা নির্বাচনে বিজেপিকে বহু আসনে হারানোর জন্য তৈরি হচ্ছেন তাঁরা।
শিলিগুড়ির মেয়র গৌতম দেবের বক্তব্য, রাজবংশী, কামতাপুর এর জন্য মুখ্যমন্ত্রী বহু কাজ করেছেন। এই দুই ভাষাকে স্বীকৃতি, ঠাকুর পঞ্চানন বর্মা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা, এই দুই ভাষায় স্কুল ইত্যাদি করা হয়েছে। এই সব ওদের বোঝা দরকার বলে তিনি মন্তব্য করেন।

Be the first to comment