ফের মেট্রোর লাইনে ঝাঁপ, রবিবাসরীয় সকালে ব্যাহত পরিষেবা

Spread the love

প্রতিবেদন: ৭২ ঘন্টার ব্যবধানে ফের মেট্রো স্টেশনে ঝাঁপ দিয়ে আত্মহত্যার চেষ্টা। যার জেরে রবিবাসরীয় সকালে ব্যাহত মেট্রো পরিষেবা। সর্বশেষ খবর, আপাতত ময়দান থেকে দক্ষিণেশ্বর পর্যন্ত চলছে ট্রেন। তবে রবিবার ছুটির দিন। এখন শীতের মরশুম। ফলে রবিবার সকালে প্রচুর মানুষ ঘোরাঘুরি করতে বের হন। রাস্তায় বেরিয়ে বিপাকে
পড়েছেন তাঁরা। তাই এই বিভ্রাটে ক্ষুব্ধ যাত্রীরা। মেট্রো সূত্রে খবর, সকাল ১০টা ৪৫ মিনিট নাগাদ আপ লাইনে রবীন্দ্র সরোবর মেট্রো স্টেশনে হঠাৎই এক ব্যক্তি ঝাঁপ দিয়ে আত্মহত্যার চেষ্টা করেন। নজরে আসতেই তড়িঘড়ি এমারজেন্সি পাওয়ার সাপ্লাই বন্ধ করে শুরু হয় উদ্ধার কাজ। এই ঝাঁপ দেওয়ার কারণে মেট্রো পরিষেবা আংশিক ব্যাহত হয়। আপাতত ময়দান থেকে দক্ষিণেশ্বর পর্যন্ত আপ ও ডাউন লাইনে মেট্রো পরিষেবা স্বাভাবিক রাখা হয়েছে। মেট্রো কর্তৃপক্ষের আশ্বাস, শীঘ্রই পরিষেবা স্বাভাবিক হয়ে যাবে। তিনদিন আগে ৫ ফেব্রুয়ারি সন্ধেবেলা রবীন্দ্র সরোবর স্টেশনে মেট্রোর লাইনে ঝাঁপ দিয়ে আত্মহত্যার চেষ্টা করেন এক ব্যক্তি। ওই আত্মহত্যার ঘটনায় স্বাভাবিক ভাবেই ব্লু লাইনে কিছুক্ষণ পরিষেবা বন্ধ হয়ে যায়।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*