রোজদিন ডেস্ক : বিনায়ক দামোদর সাভারকরকে ভারত রত্ন দিলে এই পুরস্কার নিজেই সম্মানিত হবে বলে আরএসএস প্রধান মোহন ভাগবত আজ মন্তব্য করেন। সংগঠনের শতবর্ষ উপলক্ষে আজ মুম্বাই এর এক অনুষ্ঠানে তিনি বলেন, এই পুরস্কার দেওয়ার কমিটিতে তিনি নেই, যদি থাকতেন তবে কেন সাভারকরকে ভারতরত্ন দিতে দেরি হচ্ছে, এই প্রশ্ন তুলতেন। আবেগের সঙ্গে তিনি বলেন, যদি সাভারকরকে এই পুরস্কার দেওয়া হয়, তবে এর গরিমা, সম্মান আরও বাড়বে। কোনও সম্মান পুরস্কারে ভূষিত না হয়েও সাভারকার জনতার হৃদয়ে আছেন।
উল্লেখ্য, সাভারকরকে ভারতরত্ন দেওয়ার জন্য বহু মানুষ দাবি করলে ও কংগ্রেস-এর তীব্র বিরোধী। স্বাধীনতা সংগ্রামে তিনি ব্রিটিশদের কাছে মুচলেকা দেওয়ার প্রসঙ্গ তুলে তারা সাভারকরকে বিশ্বাসঘাতী তকমা দেয়।
বিজেপি, শিবসেনা বহুবার সাভারকরকে স্বাধীনতা সংগ্রামী, লেখক, সমাজ সংস্কারক হিসাবে তুলে ধরে তাঁকে দেশের সর্বোচ্চ ভারত রত্ন পুরস্কারে ভূষিত করার দাবি তুলেছে।
অনুষ্ঠানে মোহন ভাগবত তাঁদের সংগঠনের দর্শন ব্যাখ্যা করে বলেন, প্রচার ইত্যাদির থেকে তাঁরা সংস্কারে বেশি গুরুত্ব দেন। বেশি প্রচারের আলো পেলে মানুষের ঔদ্ধত্য আসে, তাঁরা নিঃশব্দে কাজ করে যেতে বেশি আগ্রহী বলে ইঙ্গিত দেন।

Be the first to comment