সাংবাদিক মণিময় দাশগুপ্ত প্রয়াত

Spread the love

রোজদিন ডেস্ক : বিশিষ্ট সাংবাদিক মণিময় দাশগুপ্তর জীবনাবসান হয়েছে। মাত্র ষাট বছর বয়েসেই চলে গেলেন বহুমুখী প্রতিভার অধিকারী মণিময় দাশগুপ্ত।
১৯৮৭ সালে এক নামী ইংরেজি দৈনিকের ট্রেনি সাংবাদিক হিসাবে তাঁর পথ চলা শুরু। পঞ্জাবে সামরিক তৎপরতার সাক্ষী তিনি, ছিলেন বাবরি মসজিদ ধ্বংসের সময়, আবার অনুপ্রবেশের সমস্যা জর্জরিত অসমকে দেখেছেন কাছে থেকে, সব ক্ষেত্রেই তাঁর কলম ছিল স্বচ্ছন্দ। ১৯৮৭ থেকে ২০১০, এই সময়ের মধ্যে তাঁর সাংবাদিক জীবন বিভিন্ন অভিজ্ঞতার মধ্য দিয়ে গেছে।
পরে যোগ দেন এক অগ্রণী তথ্য প্রযুক্তি সংস্থায়। গত বছর অক্টোবরে অবসর নেন। সদাহাস্যময়, লেখা লেখিতে নিমগ্ন মানুষটি চলে গেলেন অকালে। রেখে গেলেন বহু অনুরাগীদের। তাঁর প্রয়াণে সংবাদ শিল্প মহলে গভীর শোকের ছায়া।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*