- আজ সুপ্রিম কোর্টে এসআইআর মামলার শুনানি। ভার্চুয়ালি থাকতে পারেন মুখ্যমন্ত্রী।
- আজ সংসদে বাজেট আলোচনায় তৃণমূল কংগ্রেসের তরফে বক্তব্য রাখবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়।
- সাতসকালে রাজধানী দিল্লির ১০টি স্কুলে ছড়াল বোমাতঙ্ক।
- স্কুলের পাশাপাশি সংসদ ভবনেও বোমা বিস্ফোরণের হুমকি দিয়ে এল মেইল।
- হুমকি মেইলের পরিপ্রেক্ষিতে বাড়ল সতর্কতা, চলছে তল্লাশি, এখনও পর্যন্ত কোনও অপ্রীতিকর খবর নেই।
- আসেনি দিল্লির অনুমোদন, তবু সময়সীমা পেরিয়ে রাজ্যের একাধিক জায়গায় চলছে এসআইআরের শুনানি।
- আজই অধ্যক্ষ অর্থাৎ লোকসভার স্পিকারের বিরুদ্ধে নো কনফিড্যান্স আনতে পারে ইন্ডিয়া জোট।
- সংসদ অচল করার জন্য দায়ী রাহুল গান্ধি, তোপ বিজেপির কিরেন রিজিজুর।
- তৃণমূল যেখানে হারবে, সেখানে বন্ধ হয়ে যাবে সরকারি সুবিধা, ভাঙড়ের সভায় সওকত মোল্লা, অস্বস্তিতে তৃণমূল।
- এখনই যাচ্ছে না শীত, আরও দিন তিনেক পর থেকে চড়বে পারদ, জানাল হাওয়া অফিস।
- ঢাকুরিয়ার ঘটনায় গ্রেফতার আরও তিন অভিযুক্ত, এখনও অধরা মূল অভিযুক্ত সোনা পাপ্পু।
- আজ সোমবার ৯ ফেব্রুয়ারি, মাধ্যমিকের অঙ্ক পরীক্ষা।

Be the first to comment