প্রতিবেদন: দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কবিতা সংকলন এরই মধ্যে পাঠকদের কাছে জনপ্রিয়। তৃণমূলনেত্রীর কলমের সঙ্গে পরিচিত আপামর বাঙালি। বইয়ের সংখ্যা একশো ছাড়িয়েছে অনেকদিন। এটা চেনা ছবি। এবার বাঙালি পাঠককূলকে বড়সড় ধাক্কা দিলেন দলের সেকেন্ড ইন কমান্ড তথা তৃণমূল কংগ্রেসের নতুন প্রজন্ম অভিষেক বন্দ্যোপাধ্যায়। সোমবার দুপুরে ফেসবুকে একটি স্বরচিত কবিতা পোস্ট করেন অভিষেক। তারপরই সাড়া পড়ে গিয়েছে নেটিজেনদের মধ্যে।

ঘন্টাখানেকের মধ্যেই শেয়ার ও কমেন্টের বন্যা বইতে শুরু করোছে। কবিতায় কারও নাম না করে অভিষেক নিশানা করেছেন শাসককে। “আমি অস্বীকার করি” শীর্ষক কবিতায় নতুন করে নিজেকে চেনালেন ডায়মন্ড হারবারের সাংসদ। কবিতার কমেন্টে নেটিজেনদের অনেকেই প্রশংসায় ভরিয়ে দিয়েছেন অভিষেককে। এখন দেখার সমালোচকমহলে কতটা সমাদর পান অভিষেক বন্দ্যোপাধ্যায়।

Be the first to comment