পাঁচ তিনে পনেরো

Spread the love
  1. কোনও সিদ্ধান্ত নিতে পারবেন না, শুধুমাত্র সাহায্যকারী হিসেবেই থাকবেন মাইক্রো অবজার্ভাররা, মমতার আর্জি মেনে রায় সুপ্রিম কোর্টের।
  2. এখনও বাকি ১৪ লক্ষ শুনানি, বাকি নথি যাচাইকরণ, সাতদিন সময়সীমা বাড়ালো সুপ্রিম কোর্ট
  3. মঙ্গলবারের মধ্যেই দায়িত্ব নিতে হবে রাজ্যের দেওয়া কর্মীদের। নিশ্চিত করতে হবে রাজ্য প্রশাসনকে, জানালো আদালত।
  4. রাজ্যে এনুমারেশন ফর্ম পুড়িয়ে দেওয়ার ঘটনায় এখনও পর্যন্ত কোনও এফআইআর দায়ের হয়নি। এর জন্য রাজ্য পুলিশের ডিজি-কে শোকজ় করল শীর্ষ আদালত।
  5. শাসককে কড়া আক্রমণ, কবিতার ছন্দে প্রতিবাদ, সোশ্যাল মিডিয়ায় নতুন রূপে অভিষেক বন্দ্যোপাধ্যায়।
  6. উন্নাও মামলায় কুলদীপ সেঙ্গারের জামিনের আবেদন শুনলোই না শীর্ষ আদালত।
  7. রাহুল গান্ধিকে কেন বলতে দেওয়া হচ্ছে না, সংসদে প্রশ্ন তুললেন প্রিয়াঙ্কা গান্ধি।
  8. তৃণমূল কাউন্সিলরকে কোর্টে তুলতে বাধা, ফাঁসির দাবিতে বারাকপুরে পথ অবরোধ বিজেপির
  9. সাতসকালে রাজধানী দিল্লির ১০টি স্কুলে হুমকি মেইল, ছড়াল বোমাতঙ্ক।
  10. স্কুলের পাশাপাশি সংসদ ভবনেও বোমা বিস্ফোরণের হুমকি দিয়ে এল মেইল।
  11. সংসদ অচল করার জন্য দায়ী রাহুল গান্ধি, তোপ বিজেপির কিরেন রিজিজুর।
  12. তৃণমূল যেখানে হারবে, সেখানে বন্ধ হয়ে যাবে সরকারি সুবিধা, ভাঙড়ের সভায় সওকত মোল্লা, অস্বস্তিতে তৃণমূল।
  13. এখনই যাচ্ছে না শীত, আরও দিন তিনেক পর থেকে চড়বে পারদ, জানাল হাওয়া অফিস।
  14. ঢাকুরিয়ার ঘটনায় গ্রেফতার আরও তিন অভিযুক্ত, এখনও অধরা মূল অভিযুক্ত সোনা পাপ্পু।
  15. নির্বিঘ্নে শেষ হল মাধ্যমিকের অঙ্ক পরীক্ষা। কোনও অপ্রীতিকর পরিস্থিতির খবর নেই।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*