বিহারে মিড ডে মিলের খাবার খেয়ে অসুস্থ হয়ে হাসপাতালে বহু শিশু

Spread the love

রোজদিন ডেস্ক : বিহারের মাধেপুরায় মিড ডে মিলের খাবার খেয়ে বহু শিশু র অসুস্থ হওয়া নিয়ে চাঞ্চল্য দেখা দিয়েছে। কারু টোলায় শনিবার এই ঘটনা হয় বলে আজ স্থানীয় সূত্রে জানা যায়। ওইদিন মিড ডে মিল খাওয়ার পর বহু শিশুর বমি হয়, অনেকের পেট ব্যথা, ঝিমুনি ভাব আসে। এই ঘটনায় বিদ্যালয় কর্মী, অভিভাবক দের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। অসুস্থ শিশুদের দ্রুত মাধেপুরা সদর হাসপাতালে নিয়ে যাওয়া হয়৷ বেশির ভাগ শিশুই এখন ভাল আছে বলে চিকিৎসক রা জানিয়েছেন। একটি মেয়ের অবস্থা সঙ্কটজনক হওয়ায় তার ওপর অবিরত নজর রাখা হচ্ছে। ৭০ জনের বেশি শিশু অসুস্থ হয়। স্থানীয় মানুষ দের অভিযোগ, খাবারে টিকটিকি পড়ে গিয়ে এই সমস্যা হয়, যদিও সরকারি ভাবে কিছু জানা যায়নি। জেলা শিক্ষা আধিকারিক সঞ্জয় কুমার এই ঘটনায় তদন্তর নির্দেশের কথা জানান। কেউ দোষী প্রমাণিত হলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
এই ঘটনায় সরকারি বিদ্যালয়ের পরিচ্ছন্নতা, স্বাস্থ্য বিধি নিয়ে প্রশ্ন দেখা দিয়েছে। তদন্তে এর প্রকৃত কারণ জানা যাবে বলে অভিভাবকরা আশা করছেন।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*