উদ্বোধন করেছিলেন মুখ্যমন্ত্রী, আজ থেকে বিচার প্রক্রিয়া শুরু হল জলপাইগুড়ি সার্কিট বেঞ্চে

Spread the love

রোজদিন ডেস্ক : কিছুদিন আগেই উদ্বোধন করেছিলেন স্বয়ং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আজ বুধবার থেকে বিচার প্রক্রিয়া শুরু হল সেই জলপাইগুড়ির কলকাতা হাইকোর্টের সার্কিট বেঞ্চে। বিচারপ্রক্রিয়া শুরুর প্রথম দিন উপস্থিত থাকবেন কলকাতা হাই কোর্টের প্রধান বিচারপতি সুজয় পাল। এই প্রথম হাইকোর্টের কোনও প্রধান বিচারপতি বসতে চলেছেন জলপাইগুড়ি সার্কিট বেঞ্চে। বুধবার ১১ ফেব্রুয়ারি থেকে ১৩ ফেব্রুয়ারি পর্যন্ত তিনি জলপাইগুড়ি সার্কিট বেঞ্চে মামলা শুনবেন। প্রধান বিচারপতির সঙ্গে ডিভিশন বেঞ্চে বসবেন বিচারপতি পার্থসারথি সেন। এছাড়াও জলপাইগুড়ি সার্কিট বেঞ্চে বসবেন বিচারপতি শম্পা সরকার, বিচারপতি শুভ্রা ঘোষ। পরে ১৬ ফেব্রুয়ারি থেকে ডিভিশন বেঞ্চে থাকবেন বিচারপতি শম্পা সরকার ও বিচারপতি স্মিতা দাস দে। সিঙ্গল বেঞ্চে থাকবেন বিচারপতি শুভ্রা ঘোষ, বিচারপতি সৌগত ভট্টাচার্য। আজ বুধবার প্রথমদিন প্রধান বিচারপতিকে বিশেষ সম্বর্ধনা দেন স্থানীয় আইনজীবীরা। এর আগে গত ১৭ জানুয়ারি পাহাড়পুরে জলপাইগুড়ি সার্কিট বেঞ্চের নতুন ভবনের উদ্বোধন হয়। উদ্বোধনে ছিলেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সুর্য কান্ত, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়-সহ বিশিষ্টরা।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*