ভালো হয়নি পরীক্ষা, বাড়ি ফিরে আত্মঘাতী উচ্চমাধ্যমিক পরীক্ষার্থী

Spread the love

রোজদিন ডেস্ক : ভালো হয়নি প্রথম দিনের পরীক্ষা। মনমরা হয়ে বাড়ি ফিরেছিলেন। আর ফেরার কিছুক্ষণের মধ্যে চরম সিদ্ধান্ত নিলেন পরীক্ষার্থী। নিজের ঘরেই গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করলেন এক উচ্চমাধ্যমিক পরীক্ষার্থী। নাম ঈশিতা চক্রবর্তী। উত্তর ২৪ পরগনার বসিরহাটে থানার গোটরা পঞ্চায়েতের বাগুন্ডী গ্রামের ঘটনা। বছর আঠারোর ঈশিতা বৃহস্পতিবার উচ্চমাধ্যমিকের বাংলা প্রথমপত্র পরীক্ষা দিয়ে বাড়ি এসে জানিয়েছিল পরীক্ষা ভালো হয়নি। তার পরেই নিজের ঘরে গিয়ে গলায় দড়ি দিয়ে সে আত্মঘাতী হয়। সকালে বসিরহাট থানার পুলিশ এসে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বসিরহাট স্বাস্থ্য জেলার মর্গে পাঠিয়েছে। এই ঘটনায় হতবাক ঈশিতার পরিবার। তাঁদের দাবি, কেন এই ঘটনা ঘটলো আমরা জানি না, পুলিশ তদন্ত করে দেখুক এর পিছনে কী কারণ রয়েছে। খারাপ পরীক্ষা না অন্য কিছু, জানতে তদন্তে নেমেছে পুলিশ।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*