পাঁচ তিনে পনেরো

Spread the love
  1. কাটছে শীতের রেশ, এল নিনোর প্রভাবে আগামী সপ্তাহ থেকে তাপমাত্রা আরও বাড়বে।
  2. নারকেলডাঙা কারশেডে মেরামতি, বুধ থেকে শুক্রে বনগাঁ শাখায় ব্যাহত হবে ট্রেন চলাচল।
  3. ডুয়ার্স থেকে সিকিমে বিয়েবাড়ি যাওয়ার পথে তিস্তায় পড়ল গাড়ি মৃত ২, জখম আরও ২।
  4. ১৪ হাজার টাকার জন্য যুবককে পিটিয়ে খুনের অভিযোগ, উত্তাল উত্তর ২৪ পরগনার শাসন।
  5. গাইঘাটায় বাইকের শো-রুমে আগুন, পুড়ে ছাই চল্লিশেরও বেশি বাইক।
  6. সরোজিনী নাইডুর জন্মবার্ষিকীতে সোশ্যাল মিডিয়ায় তাঁর উদ্দেশ্যে শ্রদ্ধা জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
  7. মহারাষ্ট্রের পুনেতে খুন হওয়া পুরুলিয়ার পরিযায়ী শ্রমিক সুখেন মাহাতোর বাড়িতে অভিষেক বন্দ্যোপাধ্যায়৷ দিলেন পরিবারের পাশে থাকার আশ্বাস
  8. বাংলাদেশের সাধারণ নির্বাচনের ভোটগণনা চলছে। বড় ব্যবধানে এগিয়ে ক্ষমতায় আসছে বিএনপি। অনেক পিছনে জামায়েত ইসলামী। বগুড়া ৬ আসনে প্রায় সওয়া এক লক্ষ ভোটে জামায়েত প্রার্থীকে হারিয়ে জিতলেন বিএনপির শীর্ষ নেতা তারেক রহমান।
  9. জিতলেন তারেক, সরকার গড়ছে বিএনপি, তারেককে আগাম অভিনন্দন প্রধানমন্ত্রী মোদির।
  10. বাংলাদেশের ভাই-বোনদের শুভনন্দন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। শুভেচ্ছা জানালেন প্রিয় তারেক ভাইকেও।
  11. ভালো হয়নি পরীক্ষা, বাড়ি ফিরে আত্মঘাতী উচ্চমাধ্যমিক পরীক্ষার্থী। নাম ঈশিতা চক্রবর্তী, বাড়ি বসিরহাটে, তদন্তে পুলিশ।
  12. আজ দুপুরে অধিবেশনে কলকাতা পুরসভার বাজেট পেশ করলেন মেয়র ফিরহাদ হাকিম।
  13. বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দিলেন ময়নার দাপুটে বিজেপি নেতা চন্দন মণ্ডল, তৃণমূল ভবনে তাঁর হাতে পতাকা তুলে দেন চন্দ্রিমা ভট্টাচার্য এবং কুণাল ঘোষ।
  14. বন্দে মাতরম’-এর বিজ্ঞপ্তিতে ভুল লিরিক্স! শুরু হল নতুন বিতর্ক।
  15. তেলেঙ্গানা পুরভোটে কংগ্রেস ঝড়ে উড়ে গেল বিজেপি-সহ বিরোধীরা।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*