লক্ষ্মীর ভান্ডারের ঘট, মমতা ও অভিষেকের ছবি নিয়ে হরিণঘাটায় আবির খেলায় মাতলেন হরিণঘাটা শহর টিএমসি মহিলারা

Spread the love

রোজদিন ডেস্ক : রাজ্য বাজেটে লক্ষ্মীর ভান্ডারের অর্থ বাড়িয়েছে রাজ্য সরকার। এবার সেই লক্ষীর ভান্ডারের ঘট এবং সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি হাতে নিয়ে হরিণঘাটা পৌর ৮ নম্বর ওয়ার্ড তালপুকুর শিব তলা মন্দিরের প্রাঙ্গণে, মন্দিরে পুজো দিয়ে আবির খেলায় মেতে উঠলেন, ছোট থেকে বড়, এবং তৃণমূল কংগ্রেসের নেতৃত্ব এবং কর্মীরা।

এদিনের এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন হরিণঘাটা শহরের অগণিত তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থক মহিলারা। একদিকে যেমন বাজনা অন্যদিকে আবির খেলার মেতে উঠলেন মহিলারা। এই লক্ষীর ভান্ডার বিজয় শুভেচ্ছাকে কেন্দ্র করে সকলকে মিষ্টিমুখ এবং খিচুড়ি প্রসাদ বিতরণের মধ্যে দিয়ে পালন করা হয় এই দিনটি। হরিণঘাটা শহর তৃণমূল কংগ্রেসের সভানেত্রী মিলি সরকার সবাইকে অভিনন্দন জানান।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*