রোজদিন ডেস্ক : ভোটের মুখে রাজ্যের মুখ্য সচিব নন্দিনী চক্রবর্তীকে দিল্লিতে নির্বাচন কমিশনের তলব নিয়ে চর্চা তুঙ্গে উঠেছে।
তিনি আজ দিল্লিতে নির্বাচন কমিশনের সঙ্গে দেখা করেন বলে প্রকাশ।
সূত্রের খবর, গত আগস্ট মাসে ভোটার তালিকায় ভূয়ো নাম তোলা নিয়ে কমিশনের রোষে পড়েন রাজ্যের কয়েকজন আধিকারিক। তাঁদের বিরুদ্ধে রাজ্যকে এফআইআর করার নির্দেশ দেয় কমিশন। এখন অবধি তা কার্যকর হয়নি। যা নিয়ে ক্ষুব্ধ কমিশন প্রাক্তন মুখ্যসচিব মনোজ পন্থকেও তলব করেছিল।
রাজ্যে বিধানসভা নির্বাচনের আর বেশি দেরি নেই। এই প্রেক্ষিতে মুখ্যসচিব নন্দিনী চক্রবর্তীকে দিল্লি তলব নিয়ে বিভিন্ন মহলে চর্চা শুরু হয়।
সূত্রের খবর, বিধানসভা নির্বাচনের বিভিন্ন বিষয় নিয়ে কমিশন তাঁর সঙ্গে কথা বলেন।

Be the first to comment