রোজদিন ডেস্ক : দীর্ঘ কুড়ি বছর পর বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে বাংলাদেশের মসনদে ফিরছে বিএনপি। প্রয়াত প্রাক্তন প্রধানমন্ত্রী খালেদা জিয়ার জ্যেষ্ঠ পুত্র তারেক রহমান দেশের প্রধানমন্ত্রী হচ্ছেন বলে রাজনৈতিক মহল মনে করেন। বিএনপির ক্ষমতায় ফেরার ইঙ্গিত পেয়ে সকালেই সমাজ মাধ্যমে তারেক রহমানকে অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। পরে তিনি তারেক রহমানের সঙ্গে ফোনে কথাও বলেন৷ সমাজমাধ্যমে প্রধানমন্ত্রী নিজেই এই কথা জানিয়েছেন। বলেন, “আমাদের দুই প্রতিবেশী দেশের মধ্যে ঐতিহাসিক ও সাংস্কৃতিক বন্ধন অনেক গভীরে প্রোথিত আছে। আমাদের দুই দেশের মানুষের শান্তি, অগ্রগতি ও সমৃদ্ধির জন্য ভারত প্রতিশ্রুতিবদ্ধ, তা ফের নিশ্চিত করেছি।”
জাতীয় কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গেও বিএনপি-র বিপুল জয়ে তারেক রহমানকে অভিনন্দন জানিয়েছেন।
দীর্ঘদিন প্রবাসে নির্বাসিত থাকা তারেক রহমানের জয়ে মন্দের ভাল হয়েছে বলে রাজনৈতিক মহল মনে করেন।

Be the first to comment