শুনানির নথি জমা দেওয়ার পর থেকে নিখোঁজ, অপহরণের অভিযোগে ধৃত বিএলও

Spread the love

রোজদিন ডেস্ক :  এআইআরের নথি জমা দিতে গিয়ে নিখোঁজ এক ব্যক্তি। তাঁর খোঁজে তদন্তে নেমে অপহরণের অভিযোগে গ্রেফতার করা হল ওই এলাকারই এক বিএলওকে। বিএলও ছাড়াও আরও এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। উত্তর ২৪ পরগনার বসিরহাট মহকুমার বাদুড়িয়ার ঘটনা। স্থানীয় পাপিলা গ্রামের ২২ নং বুথের বিএলও রিজওয়ান হাসান মণ্ডল। শুনানির নথি দেওয়ার নামে নাসির আলিকে (৩৮) ফোন করে ডেকে পাঠান তিনি। অভিযোগ, নথি জমা দেওয়ার পর থেকে নিখোঁজ হয়ে যান নাসির আলি। খোঁজ না পেয়ে বাদুড়িয়া থানায় নিখোঁজ অভিযোগ জানায় পরিবার। পরদিন খোঁজাখুঁজির পর চাতরা এলাকার একটি খাল থেকে নাসিরের মোটরবাইক ও জুতো উদ্ধার হয়। কিন্তু তাঁর কোনও খোঁজ মেলেনি। ঘটনার তদন্তে নেমে পাপিলা ২২ নং বুথের বিএলও রিজওয়ানকে গ্রেফতার করে পুলিশ। বসিরহাট মহকুমা আদালত ধৃতদের ১০ দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দিয়েছে।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*