রোজদিন ডেস্ক : রাজ্যে আসন্ন বিধানসভা নির্বাচনে বামপন্থীদের ভাল ফলের আশা করছেন সিপিএমের সর্বভারতীয় সাধারণ সম্পাদক এম এ বেবি। আজ তিনি বলেন, রাজ্যে বিভিন্ন অংশের কাছে লড়াই আন্দোলনের মাধ্যমে সিপিএম পৌঁছোচ্ছে। বহু মানুষ তাঁদের ডাকে সাড়া দিচ্ছেন। যা দেখে আশাবাদী তিনি।
এবার রাজ্যে একক ভাবে লড়ার সিদ্ধান্ত নিয়েছে প্রদেশ কংগ্রেস। যা নিয়ে কটাক্ষ করেন তিনি। অতীতের কংগ্রেসের ভূমিকার উল্লেখ করেন।
বেবি বলেন, রাজ্যে টিএমসি সাম্প্রদায়িকতার সঙ্গে আপস করে। তাঁরা রাজনৈতিক, আদর্শগতভাবে বিজেপিকে হারাতে চান, এখানে তৃণমূলকেও। কেরালা, তামিলনাড়ুতে এসআইআরের বিরুদ্ধে বিধানসভায় প্রস্তাব গৃহীত হয়েছে। এই রাজ্যে মোস্তারি বানু ও অন্যদের হেনস্থার শিকার হতে হয়েছে।
রাজ্য সম্পাদক মহম্মদ সেলিমের সঙ্গে আজ যৌথ সাংবাদিক বৈঠক করেন বেবি।
সেলিম জানান, ১৮ ফেব্রুয়ারির মধ্যে বামফ্রন্টের আসন সমঝোতা শেষ হবে। ১৯- ২০ ফেব্রুয়ারি সিপিএমের রাজ্য কমিটির বৈঠক। সেখানে ও বেবি উপস্থিত থাকবেন। বামপন্থী সহ বিজেপি – টিএমসি বিরোধী শক্তিগুলির সঙ্গে কথা হচ্ছে। বামফ্রন্টের বৈঠকে তা চূড়ান্ত হবে।
বাম আমলে রাজ্য পঞ্চায়েত, কৃষিতে অগ্রণী ছিল বলে জানান এম এ বেবি। এই রাজ্য দেশের বামপন্থী আন্দোলনকে বারবার পথ দেখিয়েছে। গ্রামের প্রান্তিক মানুষ বামপন্থীদের পাশে আসছেন বলে তিনি জানান।

Be the first to comment