রোজদিন ডেস্ক : দিল্লি বিশ্ববিদ্যালয়ের এক অনুষ্ঠানে প্রখ্যাত ইতিহাস বিদ ইরফান হাবিব কে হেনস্থা করার অভিযোগ উঠেছে। তাঁকে জল ও ময়লার বালতি ছোঁড়া হয়। অভিযোগের আঙুল এবিভিপি র দিকে।
গেরুয়া শিবিরের প্রচার করা ইতিহাসের বিরুদ্ধে বরাবর সরব বিশিষ্ট এই ইতিহাসবিদ।
সিপিএমের সর্বভারতীয় সাধারণ সম্পাদক এম এ বেবি এই ঘটনার তীব্র নিন্দা করেছেন। ইরফান হাবিবের ওপর এই আক্রমণ মুক্ত চিন্তার ওপর আক্রমণ বলে তিনি ধিক্কার জানিয়েছেন।
কংগ্রেস নেত্রী সুপ্রিয়া শ্রীনেত, সিপিআই নেতা ডি রাজা এই ঘটনার তীব্র নিন্দা করে একে কাপুরুষোচিত, মুক্ত চিন্তার কন্ঠরোধের প্রয়াস বলে মনে করেন।
দেশের বিভিন্ন মহলে এর বিরুদ্ধে ধিক্কার জানানো হয়।

Be the first to comment