বেঙ্গালুরুতে ফের পথ দুর্ঘটনায় প্রাণ হারালেন পাঁচ তরুণ বন্ধু

Spread the love

রোজদিন ডেস্ক : মাত্র দুদিন আগে ভয়াবহ দুর্ঘটনার রেশ না মিলতেই বেঙ্গালুরু গ্রামীণ জেলায় ফের পথ দুর্ঘটনায় মর্মান্তিকভাবে প্রাণ হারালেন পাঁচ তরুণ বন্ধু।
শনিবার গভীর রাতে তুমাকুরু – বেঙ্গালুরু জাতীয় মহাসড়কের জিন্দালের কাছে উড়ালপুলে এই ভয়াবহ দুর্ঘটনা হয়। ডিভাইডারে ধাক্কা খেয়ে একটি গাড়ি কে এস আর টি সি র একটি বাসের সামনে আছড়ে পড়ে। বাসটি বেঙ্গালুরু থেকে হুবলির দিকে যাচ্ছিল। গাড়িতে থাকা পাঁচ তরুণই প্রাণ হারিয়েছেন। তাঁরা সকলেই বেঙ্গালুরুর গ্রামীণ দোদ্দাবল্লাপুরের বাসিন্দা বলে জানা যায়। গাড়িতে থাকা চার তরুণই ঘটনাস্থলে প্রাণ হারান। একজন হাসপাতালে শেষ নিশ্বাস ফেলেন। প্রণোচ্ছল এই পাঁচ তরুণের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় এলাকা জুড়ে গভীর শোকের ছায়া নেমেছে। পাঁচ বন্ধু গাড়ি নিয়ে বেড়াতে যাওয়ার সময় এই দুর্ঘটনা হয়।
যে বাসে ধাক্কা দিয়ে এই ভয়াবহ দুর্ঘটনা হয়, তার তেতাল্লিশ জন যাত্রী অক্ষত আছেন। তবে বাসের সামনের দিক ক্ষতিগ্রস্ত হয়। গাড়িটি দ্রুত গতিতে চলার জন্য এই দুর্ঘটনা হয় বলে পুলিশের অনুমান।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*