আমেরিকায় নিখোঁজ ছাত্রর মৃতদেহ উদ্ধার হল লেক থেকে

Spread the love

রোজদিন ডেস্ক : আমেরিকার কালিফোর্নিয়ায় নিখোঁজ ছাত্র সাকেত শ্রীনিবাস আইয়ার মৃতদেহ উদ্ধার হল আনজা লেক থেকে। গত ৯ ফেব্রুয়ারি থেকে তিনি নিখোঁজ ছিলেন। পুলিশ তাঁর খোঁজ করছিল। তাঁকে শেষবার একটি লেকের কাছে দেখা যায়। মাত্র বাইশ বছরের এই মেধাবী ছাত্র কিভাবে লেকের জলে ডুবে মারা গেলেন, পুলিশ তা খতিয়ে দেখছে। আমেরিকাস্থিত ভারতীয় দূতাবাস এই মর্মান্তিক ঘটনায় শোক প্রকাশ করে মৃত ছাত্রর পরিবারের পাশে থাকার বার্তা দিয়েছে।
কর্ণাটকের বাসিন্দা সাকেতের বাবা জানিয়েছেন, ৯ ফেব্রুয়ারি তাঁর সঙ্গে ছেলের কথা হয়েছিল।এরপর আর তাঁর সঙ্গে যোগাযোগ করতে না পারায় চরম দুশ্চিন্তায় পড়েন তাঁরা। পুলিশ গত কয়েকদিন ধরে তাঁর খোঁজ করে পায়নি। নিখোঁজ হওয়ার আগে তাঁর ল্যাপটপ, পাসপোর্ট ইত্যাদি কাছেই এক জায়গা থেকে পাওয়া গেছিল। কর্ণাটকের মুখ্য সচিবও তাঁকে খোঁজার ব্যবস্থা নিতে বিদেশ মন্ত্রককে আবেদন করেছিলেন।
গত সোমবার তাঁকে আনজা লেকের কাছে দেখা গেলেও তাঁর দেহ এতদিন উদ্ধার করা যায় নি কেন, তা নিয়ে বিভিন্ন মহলে প্রশ্ন উঠেছে।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*