রোজদিন ডেস্ক : দীর্ঘ রোগভোগের পর ১৫ ফেব্রুয়ারি ২০২৫ প্রয়াত হন প্রখ্যাত সঙ্গীত শিল্পী প্রতুল মুখোপাধ্যায়। প্রতুল মুখোপাধ্যায়ের প্রয়াণে শোকস্তব্ধ হয়েছিল বাংলা সঙ্গীত জগৎ। রবীন্দ্রসদনে শেষ শ্রদ্ধা জানান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আজ তাঁর প্রয়াণ দিবস। এই উপলক্ষে সোশ্যাল মিডিয়ায় তাঁর প্রতি শ্রদ্ধা জানালেন মুখ্যমন্ত্রী। সেই সঙ্গে স্মরণ করলেন প্রতুল মুখোপাধ্যায়ের সঙ্গে কাটানো মুহূর্তের কথা। এক্স হ্যান্ডলে এক পোস্টে তা শেয়ার করে মুখ্যমন্ত্রী লেখেন,
“প্রখ্যাত সঙ্গীত শিল্পী প্রতুল মুখোপাধ্যায়ের প্রয়াণ বার্ষিকীতে তাঁকে জানাই আমার গভীর শ্রদ্ধা।
‘আমি বাংলায় গান গাই’— এর মতো তাঁর অনেক গান বাংলার মানুষের স্মৃতিতে চিরকাল অমলিন থাকবে। বাংলা গানে অসাধারণ অবদানের জন্য আমাদের সরকার তাঁকে ‘বঙ্গবিভূষণ’ সম্মানে ভূষিত করেছে। এজন্য আমি গর্বিত।
প্রতুলদার সঙ্গে আমার দীর্ঘদিনের ব্যক্তিগত হৃদ্যতাও ছিল। মানুষের জন্য লড়াইয়ে আমি সবসময় তাঁকে পাশে পেয়েছি।”

Be the first to comment