সকালে টালিগঞ্জের অভিজাত আবাসনে ভয়াবহ আগুন, ঘটনাস্থলে দমকলের ৫টি ইঞ্জিন

Spread the love

রোজদিন ডেস্ক : ফের শহরে অগ্নিকাণ্ড। এবারের ঘটনাস্থল টালিগঞ্জ এলাকার অভিজাত আবাসন ডায়মন্ড সিটি। জানা গিয়েছে, এদিন সকালে ডায়মন্ড সিটির টাওয়ার টু-তে আগুন লাগে। ঘটনাস্থলে দমকলের পাঁচটি ইঞ্জিন পৌঁছে আগুন নেভানোর কাজ শুরু করে। দ্রুত আবাসনটি খালি করে বাসিন্দাদের নিরাপদ জায়গায় সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে। যুদ্ধকালীন তৎপরতায় চলছে আগুন নেভানোর কাজ। আতঙ্কিত এলাকাবাসী। কীভাবে আগুন লাগলো তা এখনও স্পষ্ট নয়। স্থানীয়রা বলছেন, ছুটির দিন সকালে আচমকাই ডায়মন্ড সিটির পাঁচতলার একটি ফ্ল্যাট থেকে কালো ধোঁয়া বেরোতে দেখা যায়। দ্রুত দমকল ও পুলিশকে খবর দেন আবাসিকরা। প্রাথমিকভাবে দমকলের চারটি ইঞ্জিন আগুন নেভানোর কাজ শুরু করে। পরে আরও একটি ইঞ্জিন আনা হয়। এখনও পর্যন্ত হতাহতের কোনও খবর নেই। ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*