ভোটের মুখে ধাক্কা, সিপিআইএম ছাড়লেন যুবনেতা প্রতীক উর রহমান

Spread the love

রোজদিন ডেস্ক: সামনেই ছাব্বিশের মেগা নির্বাচন। শূণ্যর গেঁরো কাটিয়ে বাংলার মাটিতে ফের খাতা খোলার লড়াইয়ে নেমেছে সিপিআইএম। এরই মধ্যে ফের ধাক্কা বাম শিবিরে। দল ছাড়লেন পরিচ্ছন্ন ভাবমূর্তির যুবনেতা ও দলের সংখ্যালঘু মুখ প্রতীক উর রহমান।

রবিবারই চিঠি দিয়ে দল ছাড়ার কথা নেতৃত্বকে জানিয়ে দেন তিনি। রাজ্য সম্পাদককে লেখা চিঠিতে প্রতীক উরের বক্তব্য, দলের একজন সর্বক্ষণের কর্মী হিসেবে রাজ্য ও জেলা নেতৃত্বের সাম্প্রতিক কিছু ভাবনা ও কর্মপদ্ধতির সঙ্গে খাপ খাওয়াতে পারছি না। মানসিক দ্বন্দ্বের মধ্যে আছি। এই অবস্থায় পার্টির জেলা, রাজ্য কমিটির দায়িত্ব ও প্রাথমিক সদস্যপদ থেকে অব্যাহতি নেওয়ার সিদ্ধান্ত নিয়েছি। এই নিয়ে দলের তরফে অবশ্য এখনও কোনও প্রতিক্রিয়া মেলেনি। তবে দিন কয়েক আগে নাম না করে দলেরই আর এক যুবনেতা শতরূপ ঘোষের বক্তব্যের বিরোধিতা করেছিলেন প্রতীক উর। এবার সেই বির্তকের পরেই এই পদত্যাগের ঘটনায় জল্পনা ছড়িয়েছে দলের অন্দরে।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*