রোজদিন ডেস্ক : রাজ্য সরকারের ঘোষিত যুবসাথী প্রকল্পে নাম নথিভুক্ত করতে সোমবার ও কলকাতা সহ রাজ্যের বিভিন্ন এলাকায় লম্বা লাইন পড়ে। মাসে দেড় হাজার টাকার এই ভাতা পাওয়ার জন্য ন্যুনতম যোগ্যতা মাধ্যমিক হলেও বহু উচ্চ শিক্ষিতও নাম নথিভুক্ত করার আবেদন করেছেন।
সূত্রের খবর, সর্বত্র এত মানুষের লম্বা লাইন হওয়ায় রাজ্য সরকার অনলাইনেও নাম নথিভুক্ত করার সিদ্ধান্ত নিয়েছে। সূত্রের খবর, সব থেকে বেশি আবেদন জমা পড়েছে মুর্শিদাবাদ থেকে। অন্য জেলাগুলিও পিছিয়ে নেই।
অন্যদিকে চাকরি, ভাতা বৃদ্ধি ইত্যাদি দাবিতে সোমবার কলকাতার একাধিক জায়গায় তুমুল বিক্ষোভ হয়। তাঁদের মধ্যে শিক্ষকের চাকরি প্রার্থীরা আছেন, ভাতা বৃদ্ধির দাবিতে অঙ্গনওয়াড়ি কর্মীরাও আজ তুমুল বিক্ষোভ দেখান।
সব মিলিয়ে সরগরম হয়ে ওঠে কলকাতার বিভিন্ন এলাকা।

Be the first to comment