দশে দশ

Spread the love
  1. মঙ্গলবার ভোররাতে ভারতে পা রাখলেন ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ। স্ত্রী ব্রিজিত ম্যাক্রোঁকে নিয়ে মুম্বই পৌঁছন তিনি। বিমানবন্দরে তাঁদের স্বাগত জানান মুম্বইয়ের রাজ্যপাল আচার্য দেবব্রত এবং মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবীশ।
  2. শীত কার্যত বিদায় নিয়েছে। কলকাতায় দিনের তাপমাত্রা প্রায় ৩০ ডিগ্রি ছুঁই ছুঁই। সোমবার রাতে সর্বনিম্ন তাপমাত্রা উঠেছিল ১৭ ডিগ্রির কাছাকাছি। বুধ–বৃহস্পতিবারের মধ্যে দিন ও রাত—দুইয়েরই তাপমাত্রা আরও বাড়বে বলে ইঙ্গিত।
  3. বনগাঁ থানার অন্তর্গত নতুনগ্রাম এলাকায় খাবারের সঙ্গে বিষ মিশিয়ে ১৫টিরও বেশি পথকুকুরকে মেরে ফেলা হয়েছে বলে অভিযোগ করেছেন পশুপ্রেমীরা। আশঙ্কাজনক অবস্থায় রয়েছে আরও বেশ কয়েকটি সারমেয়।
  4. পশ্চিমবঙ্গে এসআইআরে যে লজিক্যাল ডিসক্রিপেন্সি ক্যাটেগরি চলছে, তার সাংবিধানিক বৈধতা নিয়ে প্রশ্ন তুলে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হন মহম্মদ জিম ফরহাদ নওয়াজ নামে এক ব্যক্তি।  সোমবার সেই মামলাই খারিজ করে দিল সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির নেতৃত্বাধীন বেঞ্চ।
  5. চন্দ্রনাথ সিনহার আইনজীবী চার্জ গঠনের আগে ইডির কাছে বেশ কিছু নথি চেয়ে আবেদন করেছিলেন। সেই নথি জমা দেয়নি ইডি। সেজন্যই চার্জ গঠন হয়নি। আগামী ১৩ মার্চের মধ্যে নথি দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে ইডিকে। নথি জমা পড়লে সেইদিন চার্জ গঠন করবে আদালত।
  6. রাজ্য সরকারের দুর্নীতির বিরুদ্ধে বিধানসভা ভিত্তিক লিফলেট প্রকাশ কর্মসূচি নিয়েছে বিজেপি। সোমবার কোলাঘাটে সাংবাদিক সম্মেলন করে পাঁশকুড়া পূর্ব বিধানসভা এলাকার দুর্নীতির চার্জশিট প্রকাশ করেন প্রাক্তন সাংসদ তথা বিজেপি নেতা দিব্যেন্দু অধিকারী।
  7. দূষিত জলের সমস্যায় ভুগছে নিউ টাউনের  অভিজাত আবাসনও। অভিযোগ, গত তিন সপ্তাহ ধরে আবাসনের ই-ব্লকের তিনশোরও বেশি বাসিন্দা ডায়ারিয়ায় আক্রান্ত।
  8. দুটি বাইকের মুখোমুখি সংঘর্ষে গুরুতর জখম হলেন ৬ জন।  রাতে ঘটনাটি ঘটেছে ক্যানিং-জীবনতলা সংযোগকারী মৌখালি ব্রিজে।
  9. রবিবার রাতে মণিপুরের উখরুল জেলার জওহর নবোদয় বিদ্যালয় রামভা থেকে ৫১ জন কুকি ছাত্রকে কাংপোকপিতে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে।
  10. মঙ্গলবার সকাল ১০টায় বাংলাদেশের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জয়ী সদস্যরা শপথ নেবেন। শপথ গ্রহণ অনুষ্ঠানে প্রায় ১ হাজার ২০০ জন দেশি ও বিদেশি অতিথির অংশগ্রহণ করার কথা রয়েছে।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*