রোজদিন ডেস্ক : প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি আগামী সপ্তাহে ইজরায়েল সফরে যাচ্ছেন। কৃত্রিম বুদ্ধিমত্তা, প্রতিরক্ষা, সন্ত্রাসবাদ দমন ইত্যাদি নিয়ে ওই দেশের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর সঙ্গে তাঁর কথা হবে। গত ২০২৪ সালে তৃতীয় বার ক্ষমতায় আসার পর এটি তাঁর প্রথম ইজরায়েল সফর। এর আগেও তিনি ওই দেশে সফর করেছেন। সূত্রের খবর, ২৪/২৫ ফেব্রুয়ারি প্রধানমন্ত্রী ইজরায়েল যেতে পারেন।
সম্প্রতি ইজরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু এক অনুষ্ঠানে নরেন্দ্র মোদির তাঁদের দেশে আসার কথা জানান। ভারতের উচ্ছসিত প্রশংসা করে বলেন, একশো চল্লিশ কোটি র দেশ ভারতের সঙ্গে তাঁদের খুব ই ভাল সম্পর্ক। ভারতে ও ইজরায়েল জনপ্রিয় বলে জানান।

Be the first to comment