চারজন ইআরএমওকে শোকজ করল কমিশন

Spread the love

রোজদিন ডেস্ক : রোল অবজ়ার্ভারকে না জানিয়ে কর্মস্থল ছেড়ে যাওয়ার অভিযোগে চারজন ইআরএমও-কে শোকজ করল নির্বাচন কমিশন। জানা গিয়েছে, অভিযুক্ত চারজনই সল্টলেকের ইলেকট্রনিক্স রিজিওনাল টেস্ট ল্যাবরেটরির কর্মী। প্রাথমিকভাবে তাঁদের কাছ থেকে লিখিত জবাব চাওয়া হয়েছে। সন্তোষজনক ব্যাখ্যা না মিললে পরবর্তী প্রশাসনিক পদক্ষেপ নেওয়া হতে পারে। দায়িত্বে থাকার সময় সংশ্লিষ্ট রোল অবজ়ার্ভারকে কোনও আগাম খবর না দিয়েই ওই চার কর্মী কাজের জায়গা ছেড়ে চলে যান। এসআইআর প্রক্রিয়ার মতো স্পর্শকাতর সময়ে এমন আচরণে প্রশাসনিক মহলে তাঁদের দায়িত্ববোধ ও পেশাদারিত্ব নিয়ে প্রশ্ন উঠেছে। কমিশনের একাংশের মতে, এই ধরনের ঘটনা ভবিষ্যতে নির্বাচন সংক্রান্ত কাজে শৃঙ্খলাভঙ্গের নজির তৈরি করতে পারে। তাই দ্রুত তাঁদের কাছে ব্যাখ্যা চাওয়া জরুরি।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*