- ভাষা দিবসের অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী বলেন, ‘আমরা অনন্ত মহারাজের দীর্ঘজীবন কামনা করি। তিনি রাজবংশী ভাষার জন্য যে কাজ করছেন, সেই কাজ যেন উনি চালিয়ে যান, সেটাই চাইব। এখানে উনি আসার জন্যে আমরা গর্বিত।’
- তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেন, ‘প্রতীক উর আমায় নিজে এসে বলেছেন, দল যদি আমায় টিকিট দেয়, আমি টিকিট নেব না।… আমি সংগঠনের কাজ করব। আজকের দিনে ক’জনকে পাওয়া যাবে, যিনি রাজনীতিতে কিছু চাওয়া-পাওয়ার জন্যে আসেননি।’
- শনিবার জোড়াফুলের পতাকা হাতে তুলে প্রতীক উর রহমান বললেন, ‘এই সময়ে বিজেপির মতো ফ্যাসিস্ট শক্তির বিরুদ্ধে লড়াইয়ের জন্য, বিজেপিকে আটকানোর জন্যে যে ভাবে গোটা দেশে মানুষের কণ্ঠরোধ হয়েছে, তার বিরুদ্ধে লড়াইয়ের জন্যে সবথেকে বড় শক্তি হলো তৃণমূল কংগ্রেস।’
- প্রতীক বলেন, ‘হ্যাঁ আমার সঙ্গে ডিল হয়েছে। বিজেপিকে পশ্চিমবঙ্গের মাটিতে আটকাব, এটাই ডিল হয়েছে।’
- আগামী সোমবার বিকাল চারটেয় রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তরে বিশেষ বৈঠক। আসন্ন বিধানসভায় নির্বাচনে কেন্দ্রীয় বাহিনী মোতায়ন ও তার গতিবিধি নিয়ে এই উচ্চ পর্যায়ে বিশেষ জরুরি বৈঠকের আয়োজন করা হয়েছে।
- রক্ষণাবেক্ষণের জন্য শিয়ালদহ-বনগাঁ শাখায় একাধিক ট্রেন বাতিল করার কথা জানালো পূর্ব রেল। ২১ ফেব্রুয়ারি, শনিবার রাত ১০টা ৪৫ মিনিট থেকে ২২ ফেব্রুয়ারি, রবিবার সকাল ৭টা ৪৫মিনিট পর্যন্ত শিয়ালদহ-বনগাঁ শাখার আপ ও ডাউন লাইনের বেশ কিছু ট্রেন বাতিল ও যাত্রাপথ কমিয়ে দেওয়া হয়েছে।
- গোয়েন্দারা খবর পেয়েছেন পাকিস্তানি জঙ্গি-সংগঠন লস্কর-ই-তৈবা হামলা চালাতে পারে দিল্লির একাধিক গুরুত্বপূর্ণ ধর্মস্থান এবং পর্যটনকেন্দ্রে।
- পথ দুর্ঘটনায় মৃত্যু হলো এক ই-কমার্স সংস্থার ডেলিভারি এজেন্টের। শুক্রবার রাত ৩টে নাগাদ ঘটনাটি ঘটেছে পশ্চিম দিল্লির সুভাষনগর মেট্রো স্টেশনের কাছে।
- ঘুষ নেওয়ার অপরাধে গ্রেপ্তার কর্নাটকের বিজেপি বিধায়ক চন্দ্রু লামানি।
- বিধ্বংসী আগুন রাজস্থানের ভিওয়ান্ডিতে। বাজি কারখানার মজুত রাসায়নিকে আগুন লেগে বিস্ফোরণে পরে এ বার দুর্ঘটনা ভিওয়ান্ডির চ্যাম্পিয়ন চকের গোডাউনে।

Be the first to comment