রোজদিন ডেস্ক : শীর্ষ আদালতের নির্দেশ মেনে এসআইআরের কাজ দ্রুত শেষ করার বিষয়ে আজ কলকাতা উচ্চ আদালতের প্রধান বিচারপতি সুজয় পালের সঙ্গে উচ্চ পর্যায়ের বৈঠক হয়। বৈঠকে মুখ্য সচিব নন্দিনী চক্রবর্তী, মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ আগরওয়াল, রাজ্য পুলিশের ডিজি, অতিরিক্ত সলিসিটর জেনারেল, অ্যাডভোকেট জেনারেল প্রমুখ পদস্থ আধিকারিকরা উপস্থিত ছিলেন। সূত্রের খবর,
সময়ের মধ্যে এসআইআরের নথি যাচাই করা নিয়ে প্রধান বিচারপতি উদ্বেগ প্রকাশ করেছেন।
উল্লেখ্য, তথ্যগত অসঙ্গতি নিয়ে এখনও ৪৫/৫০ লক্ষ ভোটারের নথি যাচাই বাকি। আগামী ২৮ ফেব্রুয়ারি চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের কথা। এর আগে এত নথি যাচাই সম্ভব কিনা তা নিয়ে উদ্বিগ্ন সব মহলই। শীর্ষ আদালত অবশ্য জানিয়ে দিয়েছে প্রয়োজনে চূড়ান্ত তালিকা প্রকাশের পর অতিরিক্ত তালিকা সংযোজন করা যাবে।
সূত্রের খবর, আপাতত ২৫০ জন বিচার বিভাগীয় আধিকারিক এই কাজে নিযুক্ত হতে পারেন। রবিবার এই সব নিয়ে কমিশনের সঙ্গে ভার্চুয়াল বৈঠক করতে পারেন তিনি।
আগামী ৯ মার্চ অবধি রাজ্যের সব বিচারকের ছুটি বাতিল করা হয়েছে বলে জানা যায়। খুব জরুরি প্রয়োজন ছাড়া তাঁরা ছুটি পাবেন না। তাঁদের সব রকম প্রশিক্ষণ ও বন্ধ থাকবে। এমনকি চিকিৎসার জন্য যাঁরা ছুটি তে আছেন, তাঁদের ও সোমবারে র মধ্যে কাজে যোগ দিতে বলা হয়েছে।
শীর্ষ আদালতের নির্দেশ মেনে কার্যত যুদ্ধকালীন জরুরি ভিত্তিতে উচ্চ আদালত এই কাজ করতে চায় বলে অভিজ্ঞ মহল মনে করেন।

Be the first to comment