কেরালায় মহিলা কংগ্রেস নেত্রী বিজেপিতে যোগ দিলেন

Spread the love

রোজদিন ডেস্ক : ভোটমুখি কেরালায় মহিলা কংগ্রেস নেত্রী আর রেশমি বিজেপিতে যোগ দিলেন। শনিবার দলের রাজ্য সভাপতি রাজীব চন্দ্রশেখর তাঁকে স্বাগত জানান।
২০২১ সালে তিনি কোট্টারাক্কারায় ইউডিএফের প্রার্থী হয়েছিলেন। সম্প্রতি সিপিএম থেকে আয়েশা পত্তি কংগ্রেসে যোগ দেওয়া এর নেপথ্যে বলে রাজনৈতিক মহল মনে করেন।
আর রেশমি অবশ্য জানান, আয়েশা পত্তির কংগ্রেসে যোগদানের সঙ্গে তাঁর বিজেপিতে আসার কোন সম্পর্ক নেই।
দীর্ঘ দু দশক রাজনীতি তে সক্রিয় আর রেশমি গত বিধান সভা নির্বাচনে সি পি এমের ওজনদার প্রার্থী কে এন বালাগোপালের কাছে পরাজিত হয়েছিলেন।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*