রোজদিন ডেস্ক : আগামী ৩১ মার্চের মধ্যে অতি বামপন্থাকে নির্মুল করা হবে বলে হুঁশিয়ারি দিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহ।
গুয়াহাটিতে ৮৭তম উত্থাপন দিবস উপলক্ষে আয়োজিত কুচকাওয়াজে বক্তব্য রাখতে গিয়ে গত তিন বছরে মাওবাদী কার্যকলাপ নির্মুলে তাঁদের ঐতিহাসিক ও কঠিন কাজে সাফল্যর ভূয়সী প্রশংসা করেন। সিআরপিএফের ওপর আস্থা রেখে তিনি দৃঢ়ভাবে বলেন, ৩১ মার্চের মধ্যে সারা দেশে মাওবাদীরা নির্মুল হবেই। দেশ যখন লাল সন্ত্রাস মুক্ত হবে তিনি নির্দ্বিধায় সিআরপিএফ ও তাদের কোবরা বাহিনীর মুখ্য ভূমিকার কথা বলবেন।
তিনি আরও বলেন, জম্মু কাশ্মীরে ৩৭০ ধারা তুলে দেওয়ার পর ওখানকার পুলিশ, বিএসএফ কে নিয়ে সিআরপিএফ শান্তিশৃঙ্খলা বজায় রাখার গুরুত্বপূর্ণ ভূমিকা নেয়।
উত্তর পূর্বাঞ্চলের শান্তি রক্ষায় তিনি এই বাহিনীর প্রশংসা করেন। দেশের সুরক্ষায় ২২৭০ জন সি আর পি এফ জওয়ান প্রাণ দিয়েছেন জানিয়ে অমিত শাহ বলেন, এর মধ্যে উত্তর পূর্বাঞ্চলে ৭০০ জন, মাওবাদী এলাকায় ৭৮০ জন জম্মু কাশ্মীরে ৫৪০ জন এ দেশ রক্ষায় ২৫০ জন প্রাণ দিয়েছেন। তাঁদের এই আত্মত্যাগকে কুর্নিশ জানিয়ে তিনি বলেন, ইতিহাসে স্বর্ণাক্ষরে তাঁদের নাম লেখা থাকবে।

Be the first to comment