রোজদিন ডেস্ক : উত্তরপ্রদেশের কাসগঞ্জে তিন সন্তান-সহ দম্পতির মৃতদেহ উদ্ধারে তীব্র চাঞ্চল্য দেখা দেয়। বন্ধ বাড়ির ভিতর থেকে তাঁদের মৃতদেহ মিলেছে। পুলিশের অনুমান, এটি আত্মহত্যার ঘটনা। গত তিনদিন ধরে ওই বাড়ির দরজা বন্ধ থাকায় প্রতিবেশিরা পুলিশে খবর দেন।।পুলিশ দরজা ভেঙে ভিতরে ঢুকে ৮, ১০ ও ১২ বছরের তিন সন্তান সহ শ্যামবীর সিং (৫০) ও স্ত্রী শিলার দেহ উদ্ধার করে। প্রাথমিকভাবে পুলিশের অনুমান, পরিবারের অন্যদের বিষ প্রয়োগে হত্যা করে গৃহকর্তা আত্মঘাতী হয়েছেন। এই মর্মান্তিক ঘটনায় এলাকায় চাঞ্চল্য দেখা দেয়। মৃত্যুর প্রকৃত কারণ জানতে পুলিশ তদন্ত করছে।

Be the first to comment