- তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদকের দাবি ভোটার তালিকা সংশোধনের প্রক্রিয়ায় নির্বাচন কমিশন বিধিবদ্ধ বিধান এবং সুপ্রিম কোর্টের নির্দেশ তিন ভাবে লঙ্ঘন করছে। শনিবার, সোশ্যাল মিডিয়াতে পোস্ট করে অভিষেক জানিয়েছেন, পশ্চিমবঙ্গে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনের ক্ষেত্রে এই অনিয়ম দেখা গিয়েছে।
- রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক আবেদন জানিয়েছেন যে প্রত্যেক বিধানসভায় যেন একজন করে জুডিশিয়াল অফিসার দেওয়া হয়। কমিশন সূত্রে খবর ৪৫ লক্ষ ভোটারের নথি নিয়ে নিষ্পত্তি ঝুলে রয়েছে। এদের নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন জুডিশিয়াল অফিসাররা।
- আপাতত ২৫০ জন জুডিশিয়াল অফিসার দেওয়া সম্ভব বলে মনে করছে কলকাতা হাইকোর্ট। রবিবার একটি ভার্চুয়াল বৈঠক রয়েছে কমিশনের সঙ্গে সেখানে যাবতীয় বিষয় আলোচনা হবে।
- মাওবাদীদের বিরুদ্ধে অভিযানে গিয়ে আইইডি বিস্ফোরণে গুরুতর জখম হয়েছেন দুই সিআরপিএফ জওয়ান। শনিবার ঝাড়খণ্ডের পশ্চিম সিংভূম জেলার সারান্ডার জঙ্গলে মাওবাদীদের বিরুদ্ধে অভিযানের সময় জঙ্গলে বিস্ফোরণ হয়।
- দুবরাজপুরের জয়দেব মোড়ের কাছে কেষ্টর কনভয় আটকায় তৃণমূলকর্মীরা। গাড়ি আটকে তৃণমূল অঞ্চল সভাপতি তরুণ গড়াইয়ের বিরুদ্ধে নালিশ!
- ভাঙড়ে তৃণমূল নেতা খাইরুল ইসলামের উপর হামলা। মাথা ফেটেছে খাইরুলের কয়েকজন অনুগামীর। খাইরুল ইসলামের গাড়িতে ভাঙচুর।
- সেন্ট জেভিয়ার্স বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন অনুষ্ঠানে শনিবার সাম্মানিক ডিলিট উপাধি দেওয়া হলো কংগ্রেস সাংসদ এবং লেখক শশী থারুরকে। জনসেবা ও প্রশাসনে অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ এই সম্মান পেলেন তিনি।
- রবিবার সকালে ওডিশার ঝাড়সুগুড়ায় মর্মান্তিক পথ দুর্ঘটনায় মৃত্যু হলো ৫ পুলিশকর্মীর।
- আগামী ২৩ এবং ২৪ ফেব্রুয়ারি, সোম, মঙ্গলবার হালকা বৃষ্টি হতে পারে পূর্ব মেদিনীপুরের ওডিশা সংলগ্ন এলাকা, ঝাড়গ্রামের কিছু অংশে। সেই নিম্নচাপের জেরেই রবিবার সকাল থেকে মেঘলা আকাশ কলকাতায়।
- আফগানিস্তানের দুই প্রদেশে হামলা চালাল পাকিস্তানি সেনা। সেই হামলায় শিশু ও মহিলা-সহ অন্তত ১৭ জনের মৃত্যু হয়েছে। আহত বহু মানুষ।

Be the first to comment