চুরি যাওয়া গহনা ও নগদ অর্থ উদ্ধার করলো তাহেরপুর থানার পুলিশ

Spread the love

রোজদিন ডেস্ক : মাত্র ১২ ঘণ্টার মধ্যেই চুরির গহনা ও নগদ অর্থের কিনারা করল রানাঘাট জেলা পুলিশের তাহেরপুর থানা। দ্রুত পদক্ষেপ ও তৎপর তদন্তের জেরে চুরি যাওয়া সমস্ত গহনা ও নগদ অর্থ উদ্ধার করতে সক্ষম হয়েছে পুলিশ। সূত্রের খবর, তাহেরপুর থানার বাদকুল্লা নতুন পাতুয়া এলাকার এক বাসিন্দা মহিলা থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। তিনি জানান, আত্মীয়ের বাড়িতে জন্মদিনের অনুষ্ঠানে যোগ দিতে গিয়েছিলেন। সেই সুযোগে দুষ্কৃতীরা তাঁর বাড়ির তালা ভেঙে নগদ ১৮ হাজার টাকা ও প্রায় তিন লক্ষ টাকার গহনা চুরি করে পালায়।

অভিযোগ পাওয়ার সঙ্গে সঙ্গেই তদন্তে নামে পুলিশ। প্রথমে বাদকুল্লা নতুন পাতুয়া এলাকা থেকে রাজু প্রামানিক নামে এক অভিযুক্তকে আটক করা হয়। তাকে জিজ্ঞাসাবাদ করে নোয়াপুকুর পাড়া এলাকা থেকে অজয় শীল ও মিলন বিশ্বাস নামে আরও দুই অভিযুক্তকে গ্রেফতার করা হয়। পরে চুরি যাওয়া গহনা কেনার অভিযোগে পূর্ব বাদকুল্লা থেকে সুশান্ত কর্মকার নামে এক ব্যক্তিকেও গ্রেফতার করা হয়। ধৃতদের কাছ থেকে চুরি যাওয়া সমস্ত গহনা এবং নগদ ১০ হাজার টাকা উদ্ধার হয়েছে। তবে এই ঘটনায় আরো কেউ যুক্ত রয়েছে কিনা তা জানতে তদন্ত শুরু করেছে তাহিরপুর থানার পুলিশ।

ছবি: কাজল বসাক

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*