রোজদিন ডেস্ক : আজ রবিবার ২২ ফেব্রুয়ারি ভারতের স্বাধীনতা সংগ্রামের অন্যতম সৈনিক মৌলানা আবুল কালাম আজাদের মৃত্যুবার্ষিকী। এই উপলক্ষে সোশ্যাল মিডিয়ায় তাঁকে শ্রদ্ধা জানিয়ে স্মরণ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এক্স হ্যান্ডলে এক পোস্টে মুখ্যমন্ত্রী লেখেন,
“মৌলানা আবুল কালাম আজাদ, একজন মহান স্বাধীনতা সংগ্রামী এবং আধুনিক ভারতের একজন অন্যতম কারিগর। তার মৃত্যুবার্ষিকীতে শ্রদ্ধার সঙ্গে তাঁকে স্মরণ করছি। তাঁর জীবন ছিল অসীম জ্ঞান, সম্প্রীতি এবং অবিচল ও শক্তিশালী দেশপ্রেমের এক উজ্জ্বল নিদর্শন।”

Be the first to comment